ব্যুরো নিউজ, ১৯ জুলাই ২০২৬ঃ ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে প্রস্তুতি নিচ্ছে JSW MG Motor India। সংস্থাটি আগামী দিনে একটি নতুন 7-সিটার ইলেকট্রিক SUV (MG SUV) বাজারে আনার পরিকল্পনা নিয়েছে, যা নাকি এক চার্জে প্রায় 600 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেবে। উন্নত ফিচার্স এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এই গাড়িটি বাজারে ব্যাপক সাড়া ফেলবে বলে মনে করছেন টেক বিশেষজ্ঞরা। এটি ভারতের ক্রমবর্ধমান EV বাজারে একটি নতুন মাত্রা যোগ করবে।
প্রাথমিক পাওয়া তথ্য অনুযায়ী, নতুন এই SUV-টি MG ADAPT প্ল্যাটফর্মে তৈরি করা হবে। এতে 69kWh ব্যাটারি প্যাক ব্যবহার করা হতে পারে, যার সঙ্গে থাকবে 210 bhp ক্ষমতার একটি শক্তিশালী বৈদ্যুতিক মোটর। কোম্পানির দাবি, সম্পূর্ণ চার্জ দিলে গাড়িটি প্রায় 600 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেবে, যা লং ড্রাইভের ক্ষেত্রে দারুণ বিকল্প হতে পারে। ভারতে লং রেঞ্জ ইলেকট্রিক SUV সেগমেন্টে মহিন্দ্রার XUV 9S ইতিমধ্যেই বিপুল জনপ্রিয়, এবং নতুন MG SUV মূলত সেই বাজারকে লক্ষ্য করেই আনা হচ্ছে। গাড়িটির দৈর্ঘ্য 4745 মিলিমিটার, প্রস্থ 1850 মিলিমিটার এবং উচ্চতা 1755 মিলিমিটার হবে। তাছাড়া 2810 মিলিমিটার হুইলবেস থাকায় কেবিনে পর্যাপ্ত পরিমাণে জায়গা পাওয়া যাবে, যা যাত্রীদের আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দেবে।
যদিও এখনও পর্যন্ত এই গাড়ির ফিচার্সের তালিকা প্রকাশ করা হয়নি, তবে বেশ কিছু সূত্র অনুযায়ী, এতে LED হেডল্যাম্প ও টেলল্যাম্প, 19 ইঞ্চির অ্যালয় হুইল, বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং প্যানোরামিক সানরুফের মতো প্রিমিয়াম ফিচার্স থাকতে পারে। অনুমান করা হচ্ছে, এই SUV-র এক্স-শোরুম দাম 20 লক্ষ টাকা থেকে 25 লক্ষ টাকার মধ্যে হবে।








