ব্যুরো নিউজ, ৩০ জুন ২০২৬ঃ দেশবাসীর জন্য সুখবর। আগামী ১ জুলাই থেকে দেশজুড়ে পেট্রোল ও ডিজেল সরবরাহের উপর থেকে সমস্ত বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। এই নতুন গাইডলাইন জারির ফলে সাধারণ মানুষ পাম্পগুলিতে লাইনের ঝামেলা ছাড়াই নিজেদের প্রয়োজন মতো জ্বালানি তেল কিনতে পারবেন। এতদিন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বা অন্যান্য কারণে তেল সরবরাহ ব্যবস্থায় যে সামরিক হ্রাস টানা হয়েছিল, তা এবার পুরোপুরি স্বাভাবিক হতে চলেছে। সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তের জেরে ১ জুলাই থেকে তেল বিপণন সংস্থাগুলি দেশের প্রতিটি প্রান্তে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেল সরবরাহের কাজ শুরু করবে।
এর ফলে বাজারে পেট্রোল ও ডিজেলের যোগান যেমন বাড়বে, তেমনই খুচরো বিক্রেতা ও পরিবহন মালিকদের দীর্ঘদিনের সমস্যা সমাধান হবে। বিভিন্ন মহলে তেলের যোগানের ঘাটতি নিয়ে যে জল্পনা চলছিল, প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহণ করে সেই আশঙ্কা উড়িয়ে দিয়েছে। ১ জুলাই থেকে দেশের ছোট-বড় শহরগুলির পাশাপাশি গ্রামীণ এলাকাগুলিতেও পাম্পগুলিতে জ্বালানির যোগান থাকবে একদম স্বাভাবিক। এর ফলে কোনও পেট্রোল পাম্পে ‘নো স্টক’ বোর্ড ঝুলিয়ে রাখার বা তেল দেওয়ার ক্ষেত্রে কোনও ঊর্ধ্বসীমা বেঁধে রাখার দিন শেষ হতে চলেছে। এই প্রক্রিয়া দেশের আম জনতার পাশাপাশি ব্যবসায়ী ও পরিবহনের সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ মানুষকে উপকৃত করবে। এটি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।








