ব্যুরো নিউজ, ২৯ মে ২০২৬ : অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে আর্জেন্তিনা কোচ লিওনেল স্কালোনি ২০২৩ সালের বিশ্বকাপ (World Cup 2026) অভিযানের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন। এই দলে রয়েছেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি, যিনি তাঁর ষষ্ঠ বিশ্বকাপ খেলতে চলেছেন। ৩৮ বছর বয়সী মেসির ফিটনেস নিয়ে সম্প্রতি কিছু প্রশ্ন উঠলেও, কোচ স্কালোনি তাঁকে দলে রেখেছেন এবং অধিনায়কের দায়িত্বও দিয়েছেন।
কাতার বিশ্বকাপ জয়ী দলের ১৭ জন খেলোয়াড় এবারও দলে জায়গা করে নিয়েছেন, যা আর্জেন্তিনার ধারাবাহিকতার উপর আস্থা রাখছে। ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজদের মতো অভিজ্ঞ ডিফেন্ডাররা রয়েছেন। তরুণ প্রতিভাদের মধ্যে নিকোলাস পাজ এবং ভ্যালেন্তিন বারকোকেও সুযোগ দেওয়া হয়েছে। মাঝমাঠে এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং আক্রমণে লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজদের মতো তারকারা মেসিকে সঙ্গ দেবেন।
তবে, দল ঘোষণার সবচেয়ে বড় চমক হল ১৮ বছরের ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো এবং অ্যাস্টন ভিলার তারকা এমিলিয়ানো বুয়েন্দিয়া ও রোমার পাওলো দিবালাকে বাদ দেওয়া। এই সিদ্ধান্ত ফুটবল মহলে বেশ আলোড়ন ফেলেছে। বিশ্বকাপের আগে আর্জেন্তিনা হন্ডুরাস ও আইসল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে। গ্রুপে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডন।








