আইপিএলের আগেই বিরাটকে দেখা গেল নতুন রূপে!

umpires verbal abusied by Virat Kohli

Share:

পুস্পিতা বড়াল, ২০ মার্চ: অবশেষে IPL-এ খেলতে নামছেন বিরাট কোহলি। তিনি বিরাট জাতীয় দল থেকে দূরে ছিলেন অকায়ের জন্মের জন্য। তাঁর IPL খেলা নিয়ে জটিলতাও তৈরি হয়েছিল সেই সময়। তবে কয়েকদিন আগে তিনি ইঙ্গিত দিয়েছেন দেশে ফিরে IPL খেলার। WPL জেতার পর বিরাটকে ভিডিয়ো কল করতে দেখা যায় RCB-র প্লেয়ারদের সঙ্গে। এবার তিনি নতুন লুকে ধরা দিলেন IPL-এর প্রস্তুতির মাঝেই।

এবার তিনি IPL-এর প্রস্তুতির মাঝেই ধরা দিলেন নতুন লুকে

অনেকেই কোহলিকে বিমানবন্দরে দেখে চমকে গিয়েছিলেন। তিনি দেশে আসেন ড্যাড লেখা টিশার্ট পরে। সঙ্গে পাকা দাড়ি। অনেকেই তাঁকে পুরো পাকা দাড়িতে দেখেননি। এবার নিজের সেই লুক বদলে ফেললেন তিনি। জনপ্রিয় হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমের কাছে গিয়ে এই নতুন লুক করেছেন তিনি। সেই ছবি আলিম হাকিম নিজেই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।

Advertisement of Hill 2 Ocean

মহেন্দ্র সিং ধোনি কিছুদিন আগে এই আলিম হাকিমের কাছেই বদলে ফেলেন নিজের লুক। তিনি ক্রিকেট কেরিয়ারের শুরুর দিকের লুক ফেরান। পরে তিনি জানান, তিনি চুল বড় করেন আলিম হাকিমের কথা শুনেই।