বিশ্বকাপে নকআউটে ফ্রান্স ও নরওয়ে, এমবাপে-হালান্ডের গোল-ঝড় মেসির সঙ্গে পাল্লায়

বিশ্বকাপে নকআউটে ফ্রান্স ও নরওয়ে। এমবাপে ও হালান্ডের গোল-ঝড় মেসিকে তাড়া করছে। জেনে নিন বিস্তারিত।

Share:

ব্যুরো নিউজ, ২৩ জুন ২০২৬ঃ চলতি ফুটবল বিশ্বকাপে নকআউট পর্বের দিকে এগিয়ে চলেছে ফ্রান্স ও নরওয়ে। কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ডের দুরন্ত ফর্মে দুই দলই শেষ ষোলো নিশ্চিত করেছে। মেসি যেখানে দুই ম্যাচে ৫ গোল করে নিজের জাত চিনিয়েছেন, সেখানে এমবাপেও পিছিয়ে নেই।

ইরাকের বিরুদ্ধে জোড়া গোল করে এমবাপে বিশ্বকাপে নিজের গোল সংখ্যা ৪-এ পৌঁছেছেন। এর আগে সেনেগালের বিরুদ্ধেও তিনি জোড়া গোল করেছিলেন। ফলে, গ্রুপ ‘আই’ থেকে ফ্রান্স এক ম্যাচ বাকি থাকতেই নকআউটে পৌঁছে গেল। একই গ্রুপ থেকে নরওয়েও তাদের দ্বিতীয় ম্যাচে সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে নকআউট নিশ্চিত করেছে।

নরওয়ের তারকা আর্লিং হালান্ডও এদিন জোড়া গোল করে মেসি-এমবাপের সঙ্গে গোল সংখ্যায় পাল্লা দিচ্ছেন। এই নিয়ে দু’ম্যাচে তাঁর গোল সংখ্যাও ৪। নরওয়ের হয়ে অন্য গোলটি করেন মার্কাস, আর সেনেগালের হয়ে ইসমাইলিয়া জোড়া গোল করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। এই হারের ফলে সেনেগাল ও ইরাক বিশ্বকাপ থেকে ছিটকে গেল। অন্যদিকে, ‘জে’ গ্রুপে আলজেরিয়া ২-১ গোলে জর্ডনকে হারিয়ে দিয়েছে। এই হারের ফলে জর্ডনও বিশ্বকাপ থেকে বিদায় নিল।