পুজোর আগেই ধুপগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

ধুপগুড়ি

Share:

ব্যুরো নিউজ, ১৮ অক্টোবর: পুজোর আগেই ধুপগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

মঙ্গলবার রাত ১১ টা নাগাদ ধুপগুড়ির নাথুয়া বাজার এলাকায় বিধ্বংসী আগুন। অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের দুটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।

বাস্তুতন্ত্র রক্ষায় থাকে সারমেয়র বিশাল প্রভাব| জানেন কি? 

একটি সারের দোকান ও একটি ওষুধের দোকান ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। গভীর রাতে বাজারে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে প্রথমে স্থানীয় মানুষজন তা নেভানোর চেষ্টা করে।

এরপর স্থানীয়রা ধুপগুড়ি দমকল বাহিনীকে খবর দিলে, ঘটনাস্থলে ধুপগুড়ি দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে। তবে এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। ঘটনার তদন্তে ধুপগুড়ি দমকল বাহিনীর কর্মীরা। ইভিএম নিউজ