পোষ্য হাতির হামলাতেই মৃত্যু মাহুতের

Death due to attack by pet elephant

Share:

ব্যুরো নিউজ, ৭ এপ্রিল: হাতিকে খাবার দিতে গিয়েই ঘটল বিপদ! প্রতিদিনের মত সেদিনও মাহুত গিয়েছিলেন হাতিকে খাবার দিতে। কিন্তু সেখানেই যে খটবে দুর্ঘটনা তা কে জানতো?

কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদ | যন্তর মন্তরে অনশনে আপ নেতৃত্ব

Advertisement of Hill 2 Ocean

তবে এই ঘটনা কোনও বন বিভাগ বা কোনও চিড়িয়াখানায় ঘটেনি। এই ঘটনাটি ঘটেছে মায়পুর ইসকনের হাতিশালায়। গতকাল সন্ধ্যায় হাতি ঘুরতে গিয়েছিল। তারপর ছিল হাতিশালাতেই। আর রোজকার মত বয়স ২৭-এর সমুদ্র রাভা রাতের খাবার দিতে যায় হাতিশালায়। আর সেখানেই হঠাৎই হামলা চালায় হাতি। কার্যত সমুদ্র রাভাকে পিলারের সঙ্গে পিষে দেয় আর তাতেই মৃত্যু হয় মাহুত সমুদ্র রাভার। এর পাশাপাশি সেই ঘটনায় আহত হন আরও এক ব্যক্তি।

 শনিবার রাত্রিবেলা হাতিকে খাবার দিতে গিয়ে এই দুর্ঘটনা। তবে ঘটনায় কোনও রকমে প্রানে বাঁচে অন্য এক মাহুত। তবে তিনি গুরুত্বর জখম হয়েছেন বলেই খবর মিলেছে। গত ২২ বছর ধরে মায়পুর ইসকনের হাতিশালায় ছিল ২ টি হাতি। নানা শোভা যাত্রায় অংশ্র গ্রহণ করত তারা। কিন্তু আগে  কখনও এমন ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে। 
https://youtu.be/8VBdCNBqTbU