ধর্ষণের চেষ্টার অভিযোগে ১৪ দিনের জেল হেফাজতে চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার

চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ। আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। তোলাবাজির অভিযোগের পর এবার নতুন বিপাকে প্রবীণ এই রাজনীতিবিদ।

Share:

ব্যুরো নিউজ, ৬ জুন ২০২৬ঃ  চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে এবার ধর্ষণের চেষ্টার গুরুতর অভিযোগ উঠল। গতকাল, শুক্রবার, তাঁকে চুঁচুড়া আদালতে পেশ করা হলে আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এই ঘটনায় হুগলির রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং প্রবীণ এই রাজনীতিবিদ নতুন করে বিপাকে পড়েছেন। উল্লেখ্য, অসিত মজুমদারের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছিল।

গত ৩০ মে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার প্রতিবাদে হুগলির চুঁচুড়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শনের সময় পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। সেই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও যুক্ত হয়। সেই মামলায় চুঁচুড়ার ভাইস চেয়ারম্যান পার্থ সাহা ও তৃণমূল নেতা মির্জা সানোয়ার আলি জামিন পেলেও, অসিত মজুমদারের জামিন মেলেনি। নতুন করে যে অভিযোগ সামনে এসেছে, তা ২০২৩ সালের একটি ধর্ষণের চেষ্টার মামলা। চুঁচুড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের এক যুবতী অসিত মজুমদারের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিলেন।

পুলিশ ও আদালত সূত্রে খবর, আগামী ১৯ জুন এই মামলার শুনানি হবে। একের পর এক গুরুতর অভিযোগের মুখে পড়ে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার জানিয়েছেন, “কিছু বলার ভাষা নেই। ভগবান আছে, ঠিকই বিচার হবে। বিচার ব্যবস্থা আছে সব দেখবে।” এখন দেখার এই কলঙ্কের থেকে তিনি বাঁচতে পারেন কিনা নাকি আরও বড় শাস্তির মুখে পড়েনব্যুরো