রাজ্যের সরকারি বাসের রং এবার গেরুয়া, নীল-সাদার বিদায় কেন?

পশ্চিমবঙ্গের সরকারি বাসের রং এবার গেরুয়া। পরিবহণ মন্ত্রী অর্জুন সিং জানালেন, গেরুয়া ত্যাগের প্রতীক। নীল-সাদা রঙের বিদায় কেন, জানুন বিস্তারিত।

Share:

ব্যুরো নিউজ, ৭ জুলাই ২০২৬ : পশ্চিমবঙ্গের সরকারি বাসের রঙে এবার বড় পরিবর্তন আসতে চলেছে। এতদিন ধরে শহর ও জেলার রাস্তায় নীল-সাদা রঙের যে সরকারি বাসগুলি দেখা যেত, এবার তাদের জায়গা নেবে গেরুয়া রঙের বাস। রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। নতুন সরকারি বাসগুলি গেরুয়া রঙের হবে।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং ব্যাখ্যা করেন এই রঙ পরিবর্তনের কারণ। তিনি বলেন, “সিপিএমের সময়ে বাসের রং ছিল লাল, যা ডেঞ্জারার্স। তৃণমূলের আমলে তা নীল-সাদা করা হয়েছিল, যা চুরির প্রতীক। কিন্তু গেরুয়া হলো ত্যাগের প্রতীক। আমরা রাষ্ট্রবাদে বিশ্বাসী, তাই নতুন বাসগুলির রং গেরুয়া হবে।” মন্ত্রীর এই মন্তব্যে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। গত সপ্তাহেই AC-58 রুটে ইকো স্পেস-সোনারপুর বাসের একটি ছবি সামনে আসে, যেখানে বাসটিকে ভাইব্র্যান্ট স্যাফরন রঙে দেখা যায়। WBTC-র টালিগঞ্জ ডিপোতেও গেরুয়া বাসের ছবি ভাইরাল। এই পরিবর্তন কেবল রঙের নয়, বরং সরকারের নীতি ও আদর্শের প্রতিফলন। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই পরিবহণ ক্ষেত্রে একাধিক পদক্ষেপ করছে।

কলকাতার ঐতিহ্যবাহী ট্রামকে নতুন রূপে ফিরিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে, প্রায় ৭০টি রুট পুনরুজ্জীবিত করার কথা চলছে। বিভিন্ন পর্যটন করিডরেও ট্রাম লাইন সম্প্রসারণের রূপরেখা তৈরি। বন্ধ হয়ে যাওয়া বাস রুটগুলি নিয়েও ভাবনাচিন্তা চলছে এবং নতুন রুটে বাসের যাতায়াত শুরু হয়েছে। এই সামগ্রিক পরিবর্তনের অংশ হিসেবেই সরকারি বাসের রঙে এই গেরুয়া ছোঁয়া।