পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে জখম বাংলাদেশি; সীমান্তে উদ্ধার সোনা

নদিয়ার বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে জখম পাচারকারী। ঘটনার তদন্ত শুরু করেছে বিএসএফ।

Share:

ব্যুরো নিউজ, ৭ নভেম্বর ২০২৬: ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত এলাকায় আবার বাংলাদেশ থেকে সোনা পাচারের চক্রান্ত বানচাল করল ভারতীয় সেনা বাহিনী। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার টুঙ্গি সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের গুলিতে জখম হল এক বাংলাদেশি পাচারকারী। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩ কেজি সোনা। শনিবারের এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের দিক থেকে ওই ব্যক্তি সোনা পাচারের উদ্দেশ্যে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। সেইসময় বিএসএফ জওয়ানরা তাকে থামার নির্দেশ দিলেও তা অমান্য করে পালানোর চেষ্টা করে। এরপরই তাকে লক্ষ্য করে গুলি চালায় জওয়ানরা। গুলিবিদ্ধ অবস্থায় ওই বাংলাদেশি যুবককে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে পুলিশি পাহারায় তার চিকিৎসা চলছে। ধৃত পাচারকারীর নাম মনির হোসেন এবং সে বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।

বিএসএফ উদ্ধার হওয়া সোনার উৎস এবং এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা নিয়ে তদন্ত শুরু করেছে। এত বিপুল পরিমাণ সোনা কোথা থেকে আনা হচ্ছিল এবং এর পিছনে কোনও বড় চক্র কাজ করছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে এবং এর সাথে সাথে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

সম্পর্কিত খবর