পাথরপ্রতিমায় রাস্তায় হঠাৎ কুমিরের হানা! বনদপ্তরের তৎপরতায় উদ্ধার

পাথরপ্রতিমায় রাস্তায় হঠাৎই দেখা মিলল কুমিরের। বনদপ্তরের দ্রুত তৎপরতায় উদ্ধার। দেখুন ভাইরাল ভিডিও।

Share:

ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর ২০২৬: মাঝরাস্তা দিয়ে দিব্যি হেঁটে যাচ্ছে জলজ্যান্ত কুমির! গল্প বলে মনে হলেও মঙ্গলবার ভরসন্ধ্যেয় এই অবাক দৃশ্য চাক্ষুষ করে হতবাক পাথরপ্রতিমার বাসিন্দারা।

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের দূর্বা চটি স্কুল মোড় এলাকায় এক অভূতপূর্ব অবিশ্বাসী দৃশ্য ক্যামেরাবন্দী করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়েই পাথরপ্রতিমা বনদপ্তরের কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা অত্যন্ত তৎপরতার সঙ্গে এবং পেশাদারিত্বের সঙ্গে কুমিরটিকে উদ্ধার করেন। স্থানীয়দের সহায়তায় বনকর্মীরা কুমিরটিকে নিরাপদে সরিয়ে নিয়ে যেতে সক্ষম হন। এই ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও বনদপ্তরের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া কুমিরটির শারীরিক অবস্থা খতিয়ে দেখা হবে। কোনো আঘাত বা অসুস্থতা না থাকলে সেটিকে তার স্বাভাবিক বাসস্থান, অর্থাৎ নিকটবর্তী নদীতে ছেড়ে দেওয়া হবে।

এই ধরনের ঘটনা বিরল হলেও, বন্যপ্রাণীদের লোকালয়ে চলে আসার প্রবণতা মাঝে মাঝে দেখা যায়। বন দপ্তর এই বিষয়ে সতর্ক রয়েছে এবং প্রয়োজনে ব্যবস্থা নিচ্ছে।