ভূমিকম্পে ফের কাঁপল উত্তরবঙ্গ, দার্জিলিং-সহ পাহাড়ে আতঙ্ক

উত্তরবঙ্গে ফের ভূমিকম্পের আতঙ্ক। দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে অনুভূত কম্পন, বাড়ছে উদ্বেগ। জানুন বিস্তারিত।

Share:

ব্যুরো নিউজ, ৯ জুন ২০২৬ঃ রবিবার রাতে ভুটানে রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার পর সোমবার সকালে ফিলিপিন্সের মিন্ডানাওয়ে শক্তিশালী কম্পন ছড়িয়ে পড়ায় উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে সিকিমে পর পর বারোটি ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এই ঘটনা উদ্বেগ বাড়িয়েছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এবং ইউনাইটেড স্টেট জিওলজিকাল সার্ভের তথ্য অনুযায়ী, গত এক দশকে দার্জিলিং-কালিম্পং পাহাড় ও সংলগ্ন এলাকায় চারশোর বেশি ভূমিকম্প হয়েছে। বছরে গড়ে ৪৩ বার এবং মাসে প্রায় ৩ বার মাটি কেঁপেছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৪-এর কম থাকায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু ভূমিধসের সঙ্গে ভূমিকম্পের সম্পর্ক থাকায় শৈল শহরগুলির বিপদ বাড়ছে। গবেষকদের মতে, প্রতি ৪০-৪৫ বছর অন্তর এই অঞ্চলে বিধ্বংসী ভূমিকম্পের ইতিহাস রয়েছে।

তাই নেপাল বা ফিলিপিন্সের মতো পরিস্থিতির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ২০০৫ সালের নেপালের বিধ্বংসী ভূমিকম্পে ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সেই তুলনায় দার্জিলিং-এর ভূমিকম্পের ইতিহাস আরও তীব্র। এই পরিস্থিতিতে, বারবার ভূমিকম্পের ঘটনা স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।