শিয়ালদা-লালগোলা শাখায় ঈদ উপলক্ষে বিশেষ ট্রেন ঘোষণা পূর্ব রেলের, জেনে নিন সময়সূচি

ঈদ উপলক্ষে শিয়ালদা-লালগোলা শাখায় বিশেষ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের। জেনে নিন বিস্তারিত সময়সূচি ও রুট।

Share:

ব্যুরো নিউজ, ২১ মে ২০২৬ঃ পূর্ব রেলের তরফ থেকে শিয়ালদা ডিভিশনের যাত্রীদের জন্য একগুচ্ছ নতুন ট্রেনের ঘোষণা করা হয়েছে। মূলত আসন্ন ঈদ-উল-আধা উপলক্ষ্যে যাত্রীদের সুবিধা এবং ভিড় সামাল দেওয়ার কথা মাথায় রেখে এই বিশেষ লোকাল ট্রেনগুলির ব্যবস্থা করা হয়েছে। শিয়ালদা থেকে লালগোলা পর্যন্ত এই ট্রেনগুলি চলাচল করবে।

রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ২৫ মে, ০৩১১৯ নম্বর স্পেশাল ট্রেনটি শিয়ালদা স্টেশন থেকে দুপুর ৩:২০ মিনিটে যাত্রা শুরু করবে। এটি দমদম জংশন, ব্যারাকপুর, নৈহাটি, রাণাঘাট, কৃষ্ণনগর সিটি জংশন হয়ে রাত ৮:২০ মিনিটে লালগোলা পৌঁছাবে। পরবর্তী দিন, অর্থাৎ ২৬ মে, লালগোলা-শিয়ালদা-লালগোলা রুটে ০৩১২০/০৩১১৯ নম্বর স্পেশাল ট্রেন চলবে। ০৩১১৯ ট্রেনটি আগের দিন উল্লেখিত সময়েই চলবে। ফিরতি পথে ০৩১২০ ট্রেনটি লালগোলা থেকে ভোর ৪:৫০ মিনিটে ছেড়ে শিয়ালদা পৌঁছাবে সকাল ৯:৫৫ মিনিটে। ২৭ মে, ০৩১২০ নম্বর ট্রেনটি নির্দিষ্ট সময়ে চলবে।

একই দিনে, ফিরতি পথে ০৩১২১ নম্বর শিয়ালদা-লালগোলা আপ লোকাল ট্রেন সকাল ১১:৫৫ মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে বিকেল ৪:৫৫ মিনিটে লালগোলা পৌঁছাবে। সেদিনই পূর্ব রেল লালগোলা-রাণাঘাট ডাউন স্পেশাল ট্রেন, ০৩১৫৪, চালু করার ঘোষণা করেছে। লালগোলা থেকে বিকেল ৫:৪৫ মিনিটে ছেড়ে এটি রাত ৯:০২ মিনিটে রাণাঘাট পৌঁছাবে। এই বিশেষ ট্রেনগুলির মাধ্যমে যাত্রীদের যাতায়াত অনেক সহজ হবে বলে আশা করা হচ্ছে।