২০২৬-এর বাজেট: ৩৮% ডিএ, বিমানবন্দর ও মেট্রো প্রকল্পে কল্পতরু শুভেন্দু সরকারের বিরাট বাজেট

২০২৬-২৭ পশ্চিমবঙ্গ বাজেটে সরকারি কর্মীদের ৩৮% ডিএ, কলকাতার কাছে বিমানবন্দর, জেলায় মেট্রো, নারী ও কৃষকদের জন্য বিশেষ বরাদ্দ ঘোষণা করলেন অর্থমন্ত্রী শুভেন্দু সরকার।

Share:

ব্যুরো নিউজ, ২২ জুন ২০২৬ঃ পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হল ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট। অর্থমন্ত্রী ড. স্বপন দাশগুপ্ত এদিন তাঁর প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করে রাজ্যবাসীর জন্য একাধিক চমকপ্রদ ঘোষণা করেন। ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য সামনে রেখে রাজ্যের নতুন সরকারের বাজেটে উন্নয়ন, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা ও অবকাঠামোয় একাধিক বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী। তাঁর দাবি, রাজ্যের সমস্ত প্রকল্প চালু থাকবে এবং বাংলাকে জাতীয় স্তরে পুনরুত্থানের পথে এগিয়ে নিয়ে যাওয়ার মিশন নেওয়া হয়েছে।

বাজেটে প্রান্তিক মানুষের জন্য বিশেষ সুবিধা ও প্রশাসনিক সংস্কারের উপর জোর দেওয়া হয়েছে। কলকাতা, বসিরহাট, জঙ্গিপুর ও আরামবাগে বিশেষ উদ্যোগের পাশাপাশি হেমতাবাদ, চণ্ডীপুর ও কাকদ্বীপে নতুন দমকল কেন্দ্র তৈরির প্রস্তাব ঘোষণা করা হয়েছে।

চাকরি ও প্রশাসনিক নিয়োগে বড় ঘোষণা

সরকারি স্তরে প্রায় ১ লক্ষ শূন্যপদে নিয়োগের ঘোষণা করা হয়েছে। এর মধ্যে—

  • মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ
  • পুলিশে ২০ হাজার নিয়োগ
  • ৫০ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তাব
  • আগামী দু’বছর বয়সসীমায় অতিরিক্ত ছাড়

একই সঙ্গে রাজ্যে এআই মিশনের সূচনা এবং বিধায়ক তহবিল ৭০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১ কোটি টাকা করার কথাও জানানো হয়েছে।

ভাতা ও আর্থিক সহায়তা

সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ, এনভিএফ কর্মী, প্রাণীবন্ধু ও প্রাণীমিত্রদের মাসিক ভাতা ২ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। আগস্ট থেকে নতুন হার কার্যকর হবে।

এছাড়া—

  • অবসরপ্রাপ্ত সাংবাদিকদের মাসিক ৫ হাজার টাকা পেনশন
  • মিথ্যা মামলায় কারাবন্দিদের জন্য ১০ হাজার টাকা অনুদান
  • সরকারি কর্মীদের মোট ৩৮ শতাংশ ডিএ
  • বয়স্ক, বিশেষ ক্ষমতাসম্পন্ন ও বিধবা ভাতা ৫০০ টাকা বৃদ্ধি

নারীকল্যাণ ও সামাজিক প্রকল্প

নারী ক্ষমতায়নে বিশেষ জোর দিয়ে অন্নপূর্ণা যোজনায় ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২৫–৬০ বছর বয়সী মহিলাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ দেওয়ার ঘোষণা করা হয়েছে।

এছাড়া—

  • অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের বেতন বৃদ্ধি
  • প্রসূতিদের জন্য ২১ হাজার টাকা আর্থিক সহায়তা
  • মহিলাদের জন্য সরকারি বাসে পিঙ্ক কার্ড
  • গৃহবধূদের ক্লাউড কিচেন শুরুতে আর্থিক সহায়তা

শিক্ষা, স্বাস্থ্য ও যুবকল্যাণ

শিক্ষা ক্ষেত্রে—

  • মহিলা বিশ্ববিদ্যালয় তৈরির পরিকল্পনা
  • ঝাড়গ্রামে কেন্দ্রীয় বিদ্যালয়
  • আদিবাসী বিশ্ববিদ্যালয়
  • সব স্কুলে স্যানিটারি ভেন্ডিং মেশিন
  • প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে এককালীন ২৫ হাজার টাকা

স্বাস্থ্য ক্ষেত্রে—

  • আয়ুষ্মান ভারত প্রকল্পে ৩ হাজার ১০০ কোটি বরাদ্দ
  • উত্তরবঙ্গে এইমস ও আইআইটি গঠনের প্রস্তাব
  • নতুন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল আধুনিকীকরণ

অবকাঠামো ও শিল্পে জোর

বাজেটে একাধিক বড় অবকাঠামো প্রকল্পের কথাও ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে—

  • পিপিপি মডেলে গভীর সমুদ্রবন্দর
  • চিংড়িহাটা–নিউটাউন এলিভেটেড করিডর
  • নতুন বিমানবন্দর ও সম্প্রসারণ
  • দুর্গাপুর, আসানসোল ও শিলিগুড়িতে মেট্রো পরিষেবার প্রস্তাব
  • শিল্প ক্লাস্টার ও স্টার্ট-আপ নীতি

কৃষি ও গ্রামীণ অর্থনীতি

কৃষকদের জন্য—

  • বীজ কেনায় বছরে ৩ হাজার টাকা সহায়তা
  • বিদ্যুতে ছাড়
  • আলুচাষিদের জন্য কোল্ড স্টোরেজ
  • ফুলচাষে ক্লাস্টার উন্নয়ন

মুখ্যমন্ত্রীর বার্তা

বাজেট পেশের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি কর্মীদের উদ্দেশে বলেন, কেন্দ্র ও রাজ্যের ডিএ সমতা আনার চেষ্টা চলবে। সপ্তম পে কমিশন আগামী অর্থবর্ষে কার্যকর করার কথাও জানান তিনি।

সংস্কৃতি, পর্যটন, ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণ ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির দিকেও সরকারের বিশেষ জোরের কথা বাজেট বক্তৃতায় উঠে আসে।