পশ্চিমবঙ্গে ওবিসি সংরক্ষণ ১৭% থেকে কমে ৭%, মুসলিম ওবিসি সম্পূর্ণ বাতিল, শুভেন্দু মন্ত্রিসভার ঐতিহাসিক সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গে ওবিসি সংরক্ষণ ১৭% থেকে কমে ৭%। মুসলিম ওবিসি সম্পূর্ণ বাতিল করল শুভেন্দু মন্ত্রিসভা। সরকারি চাকরি ও শিক্ষায় নতুন নিয়ম কার্যকর।

Share:

ব্যুরো নিউজ, ১৯ই মে ২০২৬ঃ পশ্চিমবঙ্গ সরকার এক ঐতিহাসিক সিদ্ধান্তে রাজ্যের ওবিসি (OBC) সংরক্ষণে বড় পরিবর্তন আনল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা ঘোষণা করেছে, রাজ্যে ওবিসি সংরক্ষণের পরিমাণ ১৭ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করা হবে। একই সঙ্গে, মুসলিম সম্প্রদায়ের জন্য নির্ধারিত ওবিসি সংরক্ষণ সম্পূর্ণ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শপথ গ্রহণের মাত্র কয়েকদিনের মধ্যেই এই পদক্ষেপ করে শুভেন্দু অধিকারী তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন বলে মনে করা হচ্ছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত বাম ও তৃণমূল সরকারগুলির সময়ে ওবিসি কোটা বাড়িয়ে ১৭ শতাংশ করা হয়েছিল, যার আইনি ভিত্তি এবং সমীক্ষায় বিস্তর অসঙ্গতি ছিল। সংবিধানের মূল কাঠামো এবং সুপ্রিম কোর্টের নির্দেশিকাকে মান্যতা দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার দাবি, ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কোনও বিধান সংবিধানে নেই। পূর্ববর্তী সরকারগুলি ভোটব্যাঙ্কের রাজনীতির উদ্দেশ্যে মুসলিমদের ঢালাওভাবে ওবিসি তালিকাভুক্ত করেছিল, যার ফলে প্রকৃত অনগ্রসর হিন্দু সম্প্রদায়গুলি বঞ্চিত হচ্ছিল।

নতুন নীতি অনুযায়ী, এখন থেকে শুধুমাত্র তফসিলি জাতি (SC) এবং উপজাতি (ST) তালিকার বাইরে থাকা প্রকৃত অনগ্রসর হিন্দু সম্প্রদায়গুলিই এই ৭ শতাংশ সংরক্ষণের সুবিধা পাবে। সরকারি চাকরি এবং উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে অবিলম্বে এই নতুন নিয়ম কার্যকর হবে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের রাজনৈতিক ও সামাজিক সমীকরণ সম্পূর্ণ বদলে যেতে পারে বলে ওয়াকিবহাল মহল মনে করছে। তবে, বিরোধী দলগুলি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে পারে, যা আগামী দিনে এক বড় আইনি লড়াইয়ের জন্ম দিতে পারে।