কালবৈশাখীর দাপট! কলকাতা সহ ৯ জেলায় বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টির পূর্বাভাস

কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৯ জেলায় মুষলধারে বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস। পারদ কমার সঙ্গে বাড়বে কালবৈশাখীর দাপট। জানুন বিস্তারিত।

Share:

ব্যুরো নিউজ, ২৮ মে ২০২৬ :  আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্য জুড়ে পারদ পতনের সঙ্গে সঙ্গে কালবৈশাখীর দাপট বাড়বে। বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে কালবৈশাখী ও তুমুল বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব আরব সাগর থেকে বর্ষা দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ছে এবং বঙ্গোপসাগরের কিছু অংশেও এর প্রভাব পড়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

নদীয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং হুগলি জেলায় ঘণ্টায় ৬০-৭০ কিমি বেগে কালবৈশাখী ও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া সহ অন্যান্য জেলাতেও কালবৈশাখীর সঙ্গে বৃষ্টির দাপট দেখা যেতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সকলকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।