ব্যুরো নিউজ, ২৬ মে ২০২৬ঃ রাজ্যে চালু হতে চলেছে নতুন প্রকল্প ‘যুবশক্তি ভরসা কার্ড’। রাজ্যের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান ও আর্থিক সহায়তার লক্ষ্যে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। যদিও আগের তালিকায় নাম থাকা প্রার্থীদেরও এই নতুন ৩০০০ টাকার ভাতা পেতে হলে যুবশক্তি ভরসা কার্ডের জন্য নতুন করে আবেদন করতে হবে।
সরকারি সূত্র অনুযায়ী, আগামী ১ জুন থেকে https://www.juboshokti.in/ পোর্টালে নাম নথিভুক্তিকরণ শুরু হবে। এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিশিয়াল সাইটেও আবেদন করার লিঙ্ক পাওয়া যাবে। এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, নূন্যতম মাধ্যমিক পাশ করতে হবে এবং বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে বর্তমানে কর্মহীন থাকতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিগুলির মধ্যে রয়েছে ভোটার আইডি কার্ড, আধার কার্ড, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট, পাসপোর্ট সাইজের ছবি এবং সক্রিয় মোবাইল নম্বর। আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। পোর্টালে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং ব্যাঙ্কের বিবরণ নির্ভুলভাবে পূরণ করতে হবে। ভোটার আইডি, আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সমস্ত পরীক্ষার মার্কশিট এবং ব্যাঙ্কের পাসবুকের প্রথম পাতার ছবি স্ক্যান করে আপলোড করতে হবে।







