সম্পত্তি আটকে রাখার ক্ষেত্রে মানতে হবে নির্দিষ্ট সময়সীমা, স্পষ্ট করল সুপ্রিম কোর্ট

ফৌজদারি মামলা থেকে মুক্তি পাওয়ার পরও সম্পত্তি আটকে রাখা যাবে না, সুপ্রিম কোর্টের এমনই এক যুগান্তকারী রায় সামনে এসেছে।

Share:

ব্যুরো নিউজ, ১০ নভেম্বর ২০২৬: ফৌজদারি মামলা থেকে মুক্তি পাওয়ার পরও যদি কোনও ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করা থাকে, তবে তা অবিলম্বে ফেরত দিতে হবে। এমনকি যদি সেই মুক্তির বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলও বিচারাধীন থাকে, তবুও সম্পত্তি আটকে রাখার কোনও যুক্তি নেই। সম্প্রতি এক মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে।

আদালত স্পষ্ট করে জানিয়েছে যে, বিচারাধীন মামলার অজুহাত দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য কোনও সম্পত্তি নিজেদের হেফাজতে রাখা যাবে না। শীর্ষ আদালত আরও বলেছে যে, বাজেয়াপ্ত সম্পত্তি আটকে রাখার মতো কোনও যৌক্তিক কারণ আছে কিনা, তা আদালতকে স্বাধীনভাবে খতিয়ে দেখতে হবে। মহারাষ্ট্র সরকারকে একটি লাইসেন্সপ্রাপ্ত রিভলভার ফেরত দেওয়ার নির্দেশ দেওয়ার সময় সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ, আর মহাদেবন এবং অপরেশ কুমার সিংয়ের বেঞ্চ এই রায় দেয়। দীর্ঘ ১৩ বছরেরও বেশি সময় আগে একটি হত্যাচেষ্টার মামলায় জামিন পাওয়া এক ব্যক্তির কাছ থেকে ওই অস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়েছিল। মামলার প্রেক্ষাপট অনুযায়ী, মোহাম্মদ জামাল মহাম্মদ ইউনুস নামে এক ব্যক্তি ২০১২ সালে একটি হত্যাচেষ্টার মামলায় অভিযুক্ত হন এবং তাঁর লাইসেন্সপ্রাপ্ত রিভলভারটি বাজেয়াপ্ত করা হয়। ২০১৩ সালে সেশন আদালত তাঁকে মুক্তি দিলেও, আপিলের মেয়াদ শেষ হওয়ার পর বাজেয়াপ্ত জিনিসপত্র ফেরত দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু ২০১৪ সালে অস্ত্রটি ফেরত চেয়ে আবেদন করলে, আপিল বিচারাধীন থাকার অজুহাতে তা খারিজ করে দেওয়া হয়। এরপর বম্বে হাইকোর্টেও মামলাটি বছরের পর বছর ঝুলে থাকে।

সুপ্রিম কোর্ট দেখেছে যে, নিম্ন আদালত বা হাইকোর্ট কেউই এই আবেদনটি আইনি যোগ্যতার ভিত্তিতে বিচার করেনি, কেবল আপিল বিচারাধীন থাকার অজুহাতে তা ঝুলিয়ে রেখেছে। আদালত ফৌজদারি কার্যবিধির ধারা উল্লেখ করে জানিয়েছে যে, কোনও তদন্ত বা বিচার শেষ হওয়ার পর সম্পত্তি…