আবারও বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের আশঙ্কা, ভারী বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের নতুন নিম্নচাপের আশঙ্কা! আগামী সপ্তাহে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তর ও দক্ষিণবঙ্গে জারি সতর্কতা। জানুন বিস্তারিত।

Share:

আবার নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি বঙ্গোপসাগরে। আগামী সপ্তাহে এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। এর ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর অবশিষ্টাংশ বর্তমানে ছত্তিশগড়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। তবে স্বস্তির খবর, এটি ক্রমশ দুর্বল হচ্ছে। অন্যদিকে, আন্দামান সাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টায় সুস্পষ্ট এবং তার পরের ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

এর প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা জেলাগুলিতে ৭০-১১০ মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই সময়ে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের পরবর্তী ২৪ ঘণ্টা সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই বৃষ্টিতে নিচু এলাকায় জল জমার এবং ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।