ব্যুরো নিউজ, ২২ অক্টোবর ২০২৬: উমা বিদায়ের পর এবার ঘরে ঘরে লক্ষ্মী আরাধনার প্রস্তুতি। এই শুভ লগ্নে জ্যোতিষশাস্ত্রে এক বিশেষ পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
জ্যোতিষীদের গণনা অনুযায়ী, শনিবার দুপুর ১২টা ৫৬ মিনিটে সূর্য চিত্রা নক্ষত্র ত্যাগ করে স্বাতী নক্ষত্রে প্রবেশ করবে। গ্রহের এই অবস্থান পরিবর্তন আগামী ১৫ দিনের জন্য ৪টি রাশির জাতক-জাতিকার জীবনে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। এই সময়টিকে জ্যোতিষীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ব্যাখ্যা করছেন।
বিশেষজ্ঞদের মতে, এই সময়কালে এই ৪ রাশির জীবনে সৌভাগ্য ও সমৃদ্ধি আসবে। কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি, আর্থিক লাভ এবং ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনের আটকে থাকা সমস্যার সমাধানের যোগ রয়েছে।
- মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য এটি অত্যন্ত শুভ সময়। কর্মক্ষেত্রে তাঁদের পদোন্নতি হতে পারে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশে বেতন বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। নতুন দায়িত্ব লাভের সুযোগ আসবে, যা তাঁদের কর্মজীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।
- তুলা রাশির জাতক-জাতিকাদেরও পেশাগত ক্ষেত্রে ব্যাপক উন্নতির সাথে বিদেশ ভ্রমণের যোগও রয়েছে। ব্যবসায়ীদের আয় বাড়ার সঙ্গে আচমকা অর্থাগম হতে পারে। বিনিয়োগের জন্য এই সময়টি অত্যন্ত শুভ।
- কর্মক্ষেত্রে মোড় ঘোরা পরিবর্তন আসার সম্ভবনা আছে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জীবনে। সহকর্মীদের সহায়তায় কর্তৃপক্ষের সুনজরেও আসতে পারেন। চেষ্টা চালিয়ে গেলে সাফল্য আসবেই।
- কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। আর্থিক ক্ষেত্রে ব্যাপক উন্নতির সম্ভবনার সাথে সাথে পেশাগত ক্ষেত্রেও নতুন মোড় আসতে চলেছে। সহকর্মীদের সহযোগিতা এবং ঊর্ধ্বতনদের সুনজরে পদোন্নতির সাথে বেতনবৃদ্ধি ও সঞ্চয় করতে পারেন।








