মার্চ মাসে দু’টি গ্রহণ! ৫ রাশির জন্য রয়েছে সতর্কবার্তা

মার্চ মাসে দু'টি গ্রহণ! ৫ রাশির জন্য রয়েছে সতর্কবার্তা

Share:

ব্যুরো নিউজ,৫ ফেব্রুয়ারি :জ্যোতিষশাস্ত্র অনুসারে, মার্চ মাস গ্রহ-নক্ষত্রের পরিবর্তন এবং উৎসবের দিক থেকে বিশেষ হতে চলেছে। এই মাসেই ১৫ দিনের ব্যবধানে দুটি গ্রহণ ঘটবে—১৪ মার্চ হোলির দিন প্রথম চন্দ্রগ্রহণ এবং ২৯ মার্চ সূর্যগ্রহণ। একই দিনে শনিদেব প্রবেশ করবেন মীন রাশিতে।যদিও এই দুটি গ্রহণ ভারতে দৃশ্যমান হবে না, তবে জ্যোতিষ মতে, ৫টি রাশির উপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে

এপ্রিল মাসে বুধের সোজা চালঃ কর্কট, ধনু ও মিথুন রাশির ভাগ্য খুলবে?

যেসব রাশিকে সতর্ক থাকতে হবে

🔹 সিংহ (Leo)
স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে। কেরিয়ার ও ব্যবসায় চ্যালেঞ্জ আসতে পারে। গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকুন।

🔹 কন্যা (Virgo)
চন্দ্র ও কেতুর সংযোগ মানসিক চাপ ও স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত দিচ্ছে। বিনিয়োগ ও চাকরিতে সতর্ক থাকুন

🔹 তুলা (Libra)
পারিবারিক কলহ ও আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না। কেরিয়ারে বড় সমস্যার সম্মুখীন হতে পারেন।

🔹 মকর (Capricorn)
চাকরিজীবীদের জন্য সময় কঠিন হতে পারে। চাকরি হারানোর ঝুঁকি থাকতে পারে। ব্যবসায় বিনিয়োগ এড়িয়ে চলুন

🔹 মীন (Pisces)
মানসিক চাপ, আর্থিক ক্ষতি ও স্বাস্থ্য সমস্যা হতে পারে। ধ্যান ও যোগব্যায়াম উপকারী হবে। ব্যবসায় বড় ক্ষতির সম্ভাবনা আছে, তাই সতর্কভাবে সিদ্ধান্ত নিন

২০২৫ সালে প্রথম চন্দ্রগ্রহণ! এই রাশির জন্য বিপজ্জনক হতে পারে তাই সাবধান

সতর্কতা ও প্রতিকার

  • বড় বিনিয়োগ এড়িয়ে চলুন।
  • স্বাস্থ্য পরীক্ষা করান ও সতর্ক থাকুন।
  • পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন।
  • ধ্যান ও প্রার্থনা করুন।

মার্চ মাসে গ্রহ-নক্ষত্রের পরিবর্তনকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা করুন এবং সাবধানে চলুন!

https://www.youtube.com/live/Q9mBt2QlXGE?si=3e-fn2riyaEJfrFN