ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া বোমা বিস্ফোরণ! আহত গাড়িচালক, ক্যাম্পাসে তীব্র আতঙ্ক

ঢাবি ক্যাম্পাসে পরপর দুটি বোমা বিস্ফোরণে প্রাইভেট কার চালক আহত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share:

ব্যুরো নিউজ, ১০ নভেম্বর ২০২৬: বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে ফের বিস্ফোরণ! মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পৃথক দুটি জায়গায় পরপর দুটি ককটেল বোমা বিস্ফোরণের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ৩৬ বছর বয়সি এক বেসরকারি গাড়ির চালক।

ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, দুপুর প্রায় ২টা ২০ মিনিট নাগাদ বিশ্ববিদ্যালয়ের কলাভবনের পাশের ক্যাম্পাস শ্যাডো এলাকা এবং বাণিজ্য অনুষদ (Faculty of Business Studies) চত্বরে বিস্ফোরণ দুটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটরবাইকে করে আসা এক ব্যক্তি একটি বোমা ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহত চালকের নাম সোহেল। বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। তাঁকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল রতন। খবর পেয়েই প্রক্টরিয়াল দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

কী উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে, কারাই বা এর নেপথ্যে রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে।