বলিউডে সাইবার হানার শিকার ঠাকরে পরিবারের নাতি! রাতারাতি অ্যাকাউন্ট থেকে উধাও প্রায় ২০ হাজার টাকা

‘বেপরোয়া’ ছবির নায়ক ঐশ্বর্য্য ঠাকুর সাইবার প্রতারণার শিকার। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৯ হাজার টাকা খোয়া গেছে। এই ঘটনায় তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন।

Share:

ব্যুরো নিউজ, ১০ নভেম্বর ২০২৬: বলিউডে পা রাখতেই বিপাকে অভিনেতা ঐশ্বর্য ঠাকরে! সাইবার প্রতারণার ফাঁদে পড়ে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল প্রায় ২০ হাজার টাকা। ঘটনায় ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের নাতি তথা অভিনেতা ঐশ্বর্য ঠাকরে।

বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, গত ৩০ অক্টোবর গভীর রাতে মুম্বইয়ের আন্ধেরিতে নিজের বাড়িতে থাকাকালীন প্রথম প্রতারণার মেসেজ পান ঐশ্বর্য। রাত প্রায় ১টা ৩০ মিনিটে তাঁর অ্যাকাউন্ট থেকে ৩০৭.৮২ টাকা কেটে নেওয়ার এসএমএস আসে। এর মাত্র আট মিনিট পরেই দ্বিতীয় মেসেজে ১৫,৫১১.৯৮ টাকা কেটে নেওয়ার খবর পান তিনি। এরপর আরও চারটি সন্দেহজনক লেনদেনের মাধ্যমে মোট ১৯,৬৩৮.১৫ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা।

এরপরই ওশিওয়ারা থানায় অভিযোগ দায়ের করেন অভিনেতা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোট ছয়টি প্রতারণামূলক লেনদেনের হদিশ মিলেছে এবং সেগুলি বিদেশ থেকে করা হয়েছিল। অজ্ঞাতপরিচয় সাইবার প্রতারকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, ঐশ্বর্যকে আগামীতে আহান পান্ডের সঙ্গে আলি আব্বাস জাফরের ছবি ‘বেপরওয়া’-তে দেখা যাবে। ছবিটি ২৬ মার্চ ২০২৭-এ মুক্তি পাওয়ার কথা।

সম্পর্কিত খবর