ব্যুরো নিউজ, ১০ নভেম্বর ২০২৬: প্রেম থেকে বিয়ে, আর এবার দ্বিতীয় সন্তান আসার অপেক্ষা—সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণীর জীবনের নতুন অধ্যায় নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। এবার প্রথমবার একসঙ্গে টেলিভিশনের পর্দায় হাজির হয়ে নিজেদের দাম্পত্য জীবন, বিয়ের মজার স্মৃতি এবং ব্যক্তিগত সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করলেন এই তারকা দম্পতি। তাঁদের দেখা যাবে করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ ৯’-এর আগামী পর্বে।
ফিল্মফেয়ার ও অন্যান্য সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানের নতুন প্রোমোয় সিদ্ধার্থ জানান, তাঁরা কাজকে কখনও ব্যক্তিগত জীবনে টেনে আনতে চান না। এমনকী বেডরুমেও কাজের আলোচনা একেবারেই পছন্দ নয় তাঁদের।
অন্যদিকে, বিয়ের একটি মজার স্মৃতিও ভাগ করে নেন কিয়ারা। তাঁর কথায়, বিয়ের অনুষ্ঠানে শাহিদ কাপুর করণ জোহরের সঙ্গে মঞ্চে উঠেছিলেন। কিন্তু করণ মজার ছলে তাঁকে মঞ্চ থেকে সরিয়ে দেন!
অনুষ্ঠানে ডেট নাইট নিয়েও প্রশ্ন করেন করণ। কীভাবে ডিনারের পরও সেই সময়কে বিশেষ করে তোলেন তাঁরা? কিয়ারা নিজের বেবি বাম্পের দিকে ইঙ্গিত করে মজার ছলে জানান, আপাতত ডিনারেই তাঁদের আনন্দ!
উল্লেখ্য, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিদ্ধার্থ ও কিয়ারা। তাঁদের প্রথম কন্যাসন্তান সারায়াহর জন্ম ২০২৫ সালে। সম্প্রতি দ্বিতীয়বার বাবা-মা হওয়ার সুখবরও জানিয়েছেন তাঁরা। আগামী ১১ নভেম্বর সন্ধ্যা ৭টায় জিওহটস্টারে সম্প্রচারিত হবে অনুষ্ঠানটির এই বিশেষ পর্ব।









