ব্যুরো নিউজ, ১০ নভেম্বর ২০২৬: নন্দীগ্রামে শহিদ স্মরণে যোগ দিয়ে সিপিএম-এর বিরুদ্ধে এক চাঞ্চল্যকর অভিযোগ আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, বাম আমলে সিপিএম পার্টি অফিসে ১১ জন মানুষকে পিস পিস করে কেটে মাঝ সমুদ্রে ফেলে দেওয়া হত।
শুভেন্দু অধিকারী বলেন, ‘আজকে অনেক সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসেছি। সেদিন মোট এগারো জনকে পিছে হাতমোড়া করে নিয়ে গিয়েছিল। লোকগুলোকে নিয়ে যাওয়া হয় কামারদাতে। সেখানে সিপিএম এর অফিসে তাদেরকে কাটা হয়, পিস পিস করা হয়। পলিথিন প্যাকেটে ঢোকানো হয়। এবং নিয়ে গিয়ে মাঝ সাগরে ফেলে দেওয়া হয়।’
তিনি আরও অভিযোগ করেন, পরবর্তীকালে সিআইডি তদন্ত হলেও লক্ষ্মণ শেঠকে ১৮১ দিন জেল খাটতে হয়েছিল, কিন্তু বিচার সম্পূর্ণ হয়নি। সেদিন গুলিবিদ্ধ হয়েছিলেন হৈমবতী হালদার, কল্পনা মুনিয়ান, নর্মদা শিট। তাঁদেরকে গুলিবিদ্ধ অবস্থায় কাসাই ব্রিজের কাছে নিয়ে যাওয়ার জন্য এগরা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। সিপিএম নেতা তপন ঘোষ, গড়বেতা, শুকুর আলি, বিশ্বনাথ দাসদের জনগণ ধরেছিল।
শুভেন্দুর এই অভিযোগ রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। যদিও সিপিএম এই অভিযোগের কোনও প্রতিক্রিয়া এখনও জানায়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।









