ব্যুরো নিউজ, ১০ নভেম্বর ২০২৬: কালীপুজোর রেশ না কাটতেই এবার ভাইফোঁটা নিয়েও মুখ খুললেন কুণাল ঘোষ। তাঁর বিস্ফোরক মন্তব্যে রাজনৈতিক মহলে ফের চাঞ্চল্য।
কুণাল ঘোষের দাবি, এবার নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজয়ার দিনে মিষ্টিমুখও করেননি। তাঁর কথায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায় বিজয়া তে মিষ্টি মুখ করেন নি। ওনার কর্মসূচি সম্পর্কে বলতে পারব না। আমার কাছে তথ্য নেই।’
প্রসঙ্গত, এবারের দুর্গাপুজোতেও মুখ্যমন্ত্রীকে সেভাবে বাইরে দেখা যায়নি। কেবলমাত্র নিজের পাড়ার পুজোর উদ্বোধন করেছিলেন তিনি। প্রতিবার পুজোর পর মমতার বাড়িতে বিজয়ার মিষ্টিমুখের আসর বসত, যেখানে রাজনৈতিক ব্যক্তিত্বদের ভিড় থাকত। কিন্তু এবার সেই চিত্র ছিল ভিন্ন।
বিজয়া সম্মিলনী হলেও সেখানে কেবল মমতা ও তৃণমূলের সদস্যরাই উপস্থিত ছিলেন। ভাইফোঁটা প্রসঙ্গে কুণাল ঘোষ আরও বলেন, ‘গদ্দাররা আগে উটের মতো মুখ বাড়িয়ে বসে থাকত। ক্ষমতা থেকে সরে যাওয়ায় তাঁরা আর আসছেন না।’
তবে তিনি এও জানান যে, তিনি নিজে দিদির বাড়িতে ফোঁটা নিতে যেতেন না। তাঁর শ্লেষ, ‘কোথায় ভাই কোথায় জম কোথায় কাঁটা?’ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারও হয়তো মমতা-অভিষেকের বাড়িতে ভাইফোঁটার আসর বসবে। তবে সেখানে পুরনো দিনের মতো রাজনৈতিক ব্যক্তিত্বদের ভিড় দেখা যাবে না। কেবল ভাই-বোনেরাই উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।









