নিষেধাজ্ঞা শিথিল হতেই রাশিয়ার ডিজেল রফতানি দ্বিগুণ! তবু আমেরিকা পেল না এক ফোঁটাও

কাঁচামালের দাম কমলেও পেট্রোল-ডিজেলের লোকসান অব্যাহত রেখেছে অয়েল মার্কেটিং কোম্পানিগুলি। জেফারিজের রিপোর্ট অনুযায়ী, লোকসান কমলেও মুনাফা এখনও ঋণাত্মক।

Share:

ব্যুরো নিউজ, ১৩ নভেম্বর ২০২৬: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড়সড় পরিবর্তন! আমেরিকার সঙ্গে সমঝোতার পর অক্টোবর মাসে প্রায় দ্বিগুণ হয়ে গেল রাশিয়ার ডিজেল রফতানি। কিন্তু আশ্চর্যের বিষয়, রফতানি বাড়লেও আমেরিকার বাজারে পৌঁছল না একটিও চালান!

ফিনানশিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে রাশিয়ার ডিজেল রফতানি বেড়ে দৈনিক ২ লক্ষ ৭১ হাজার ব্যারেলে পৌঁছেছে। সেপ্টেম্বরে এই পরিমাণ ছিল দৈনিক ১ লক্ষ ৩৫ হাজার ব্যারেল। অর্থাৎ এক মাসের ব্যবধানে রফতানি প্রায় ১০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গত ৯ অক্টোবর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সমঝোতার কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। উদ্দেশ্য ছিল আমেরিকা-সহ আন্তর্জাতিক বাজারে ডিজেলের সরবরাহ বাড়িয়ে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখা। সেই লক্ষ্যে রুশ ডিজেল রফতানির উপর সাময়িক নিষেধাজ্ঞাও শিথিল করে ওয়াশিংটন।

কিন্তু বাস্তবে ছবিটা সম্পূর্ণ আলাদা। ব্রাজিল, তুরস্ক-সহ বিভিন্ন দেশে রাশিয়ার ডিজেল পৌঁছলেও আমেরিকাগামী একাধিক জাহাজ মাঝপথে গন্তব্য পরিবর্তন করেছে। একটি জাহাজ এখনও মার্কিন উপকূলের কাছে ক্রেতার অপেক্ষায় রয়েছে।

অন্যদিকে, আমেরিকার অভ্যন্তরেও এই চুক্তি নিয়ে রাজনৈতিক বিরোধিতা তৈরি হয়েছে। ফলে ট্রাম্প-পুতিনের জ্বালানি সমঝোতার ভবিষ্যৎ নিয়েই তৈরি হয়েছে নতুন প্রশ্ন।