শেখ হাসিনাকে ফেরাতে ভারতের শর্ত! ঢাকার কাছে কী চাইছে নয়াদিল্লি?

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে দুটি বড় শর্ত রেখেছে ভারত। হাসিনার প্রত্যর্পণের জন্য কী চাইছে নয়া দিল্লি?

Share:

ব্যুরো নিউজ, ১৪ নভেম্বর ২০২৬ :  বাংলাদেশে ফেরার আকুতি জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তাঁর দেশে ফেরা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। জানা গিয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে দুটি বড় শর্ত রেখেছে ভারত। এই শর্তগুলি পূরণ হলেই হাসিনা দেশে ফিরতে পারবেন বলে খবর।

জানা গিয়েছে, ২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছিলেন। প্রায় আড়াই বছর পর তিনি দেশে ফিরতে চাইলেও, তাঁর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন খারিজ করে দিয়েছে বাংলাদেশ সরকার। এই পরিস্থিতিতে হাসিনার দেশে ফেরা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, ভারত সরকার হাসিনার প্রত্যর্পণের জন্য দুটি শর্ত দিয়েছে। প্রথমত, হাসিনাকে দেশে ফেরানোর পুরো দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে। আকাশপথ বা স্থলপথ, যেভাবেই হোক, হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে বাংলাদেশ সেনা। ভারত সরকার এক্ষেত্রে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেবে। দ্বিতীয়ত, বাংলাদেশে তাঁর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ নিশ্চিত করতে হবে। জুলাই গণহত্যার অভিযোগে তাঁর বিরুদ্ধে যে মামলা চলছে, সেটির নতুন করে বিচার শুরু করার ব্যাপারেও আশ্বাস দিতে হবে বাংলাদেশকে। তবে এই বিষয়টি বাংলাদেশের বিচারব্যবস্থায় বিদেশি হস্তক্ষেপ হিসেবে গণ্য করা যাবে না, সে বিষয়েও ভারত সতর্ক।