নানুরে পুলিশের গুলিতে নিহত কুখ্যাত দুষ্কৃতী রতন শেখ, রাজ্যে পঞ্চম এনকাউন্টার

বীরভূমের নানুরে পুলিশের সঙ্গে এনকাউন্টারে নিহত হল কুখ্যাত দুষ্কৃতী রতন শেখ। আগ্নেয়াস্ত্র উদ্ধারে গিয়ে পুলিশের উপর গুলি চালালে পাল্টা গুলিতে তার মৃত্যু হয়। এটি রাজ্যের পঞ্চম এনকাউন্টার।

Share:

ব্যুরো নিউজ, ১৫ নভেম্বর ২০২৬: বীরভূমের নানুরে পুলিশের সঙ্গে এনকাউন্টারে নিহত কুখ্যাত দুষ্কৃতী রতন শেখ। আগ্নেয়াস্ত্র উদ্ধারে গেলে পুলিশের উপর গুলি চালালে আত্মরক্ষার্থে পাল্টা গুলিতে তার মৃত্যু হয়। এটি রাজ্যে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের পঞ্চম এনকাউন্টারের ঘটনা।

পুলিশ সূত্রে জানা গেছে, রতন শেখকে আটক করার পর জেরায় সে অপরাধ স্বীকার করে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্রের খোঁজ দেয়। সেই তথ্যের ভিত্তিতেই নানুর থানা এলাকার উচকরণ বোল্ড ব্রিক ফিল্ডে তাকে নিয়ে যায় পুলিশ। উদ্ধার অভিযান চলাকালীন রতন হঠাৎই লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে পুলিশ দলকে লক্ষ্য করে গুলি চালায়, যা পুলিশের গাড়িতে লাগে। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশও পাল্টা গুলি চালায়। তাতে গুলিবিদ্ধ রতনকে দ্রুত নানুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

রতন শেখের বিরুদ্ধে খুন, ডাকাতি, অস্ত্র মামলাসহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগ ছিল, সে দীর্ঘদিন ধরেই পুলিশের নজরে ছিল। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ, উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র ও গুলির খোসা। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশ প্রতিরোধ গড়ে তুলবে। অপরাধীদের বাংলায় কোনো স্থান নেই। জেলা পুলিশ এই ঘটনাকে বড় সাফল্য হিসেবে দেখছে।