ব্যুরো নিউজ, ১৭ নভেম্বর ২০২৬: বাংলাদেশে ফের আলোচনার কেন্দ্রে সনাতনী নেতা চিন্ময়কৃষ্ণ প্রভু। সোমবার ভোরে তাঁকে চট্টগ্রাম জেল থেকে গোপনে ঢাকার কেরানীগঞ্জ জেলে স্থানান্তর করা হয়েছে বলে জানা গিয়েছে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তাঁকে চট্টগ্রাম থেকে সরিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
সূত্রের খবর, অত্যন্ত গোপনীয়তা বজায় রেখেই এই স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করে তাঁকে চট্টগ্রাম জেল থেকে বের করা হয় এবং পরে ঢাকার কেরানীগঞ্জ জেলে নিয়ে যাওয়া হয়।
তবে হঠাৎ করে কেন তাঁকে অন্য জেলে স্থানান্তর করা হল, তার নির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়। এই পদক্ষেপের নেপথ্যে নিরাপত্তাজনিত কোনও বিশেষ কারণ রয়েছে কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন।
চিন্ময়কৃষ্ণ প্রভুর স্থানান্তর ঘিরে বাংলাদেশের রাজনৈতিক ও ধর্মীয় মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।









