ব্যুরো নিউজ, ১৮ নভেম্বর ২০২৬: টানা দু’দিনের ঊর্ধ্বগতির পর ফের পতনের মুখে ভারতীয় শেয়ার বাজার! বুধবার সপ্তাহের মাঝামাঝি ট্রেডিং সেশনের শুরুতেই লাল হয়ে যায় দেশের দুই প্রধান বেঞ্চমার্ক সূচক সেনসেক্স ও নিফটি। বাজারে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা এবং আন্তর্জাতিক বাজারের দুর্বল ইঙ্গিত বিনিয়োগকারীদের সতর্ক করে তুলেছে।
বুধবার সকালে ৩০ শেয়ারের বিএসই সেনসেক্স ৭৫.১০ পয়েন্ট কমে ৮২,৪৮২.৩০-এ নেমে আসে। অন্যদিকে, এনএসই নিফটি ৫০ কমে ২৫,৩৫৫.৬৫ পয়েন্টে পৌঁছয়। পরবর্তী সময়ে পতনের মাত্রা আরও বাড়ে। সেনসেক্স ৩৭০.৪৩ পয়েন্ট কমে ৮২,১৪৪.২২-এ এবং নিফটি ১৪৮.৭০ পয়েন্ট কমে ২৫,২৩৪.৬৫-এ নেমে যায়।
সেনসেক্সের পিছিয়ে পড়া শেয়ারগুলির মধ্যে ছিল টাটা কনসালট্যান্সি সার্ভিসেস, টাইটান, এশিয়ান পেইন্টস, বাজাজ ফিনসার্ভ, বাজাজ ফিনান্স এবং টাটা স্টিল। অন্যদিকে, মারুতি, আলট্রাটেক সিমেন্ট, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এবং আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারে দেখা যায় ইতিবাচক প্রবণতা।
উল্লেখ্য, মঙ্গলবার সেনসেক্স ৪২৭.৪০ পয়েন্ট এবং নিফটি ৯৬.৩০ পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছিল। ফলে দু’দিনের লাভের পর বুধবারের এই পতন বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।









