ব্যুরো নিউজ, ১৯ শে নভেম্বর ২০২৬ : অপেক্ষার অবসান হলো। প্রায় এক দশক ধরে যে বিচারের জন্য কেঁদেছিল লক্ষ লক্ষ রোহিঙ্গা, যে বিচারের দিকে তাকিয়ে ছিল গোটা বিশ্ব, সেই বিচারের রায় এলো বৃহস্পতিবার। নেদারল্যান্ডসের দ্য হেগে রাষ্ট্রসঙ্ঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) স্পষ্ট ভাষায় জানিয়ে দিল — মিয়ানমার রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।
নেদারল্যান্ডসের দ্য হেগে বৃহস্পতিবার জাতিসঙ্ঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ঐতিহাসিক রায়ে জানাল, রাখাইনের উত্তরে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান ছিল পরিকল্পিত গণহত্যা। বিচারপতি ইউজি ইওয়াসাওয়ার নেতৃত্বে ৯-৬ ভোটে এই সিদ্ধান্ত হয়; আদালতের মতে মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে। আইসিজের ৮০ বছরের ইতিহাসে কোনও রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করার এটাই প্রথম রায়, আর নাৎসি হলোকাস্টের পর আন্তর্জাতিক আদালতে গণহত্যা স্বীকৃতির ঘটনা এই নিয়ে মাত্র চতুর্থবার।
২০১৯ সালে পশ্চিম আফ্রিকার ক্ষুদ্র দেশ গাম্বিয়া মামলাটি করে। তাদের অভিযোগ, রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করতেই মিয়ানমার অভিযান চালিয়েছে এবং ১৯৪৮ সালের সনদ লঙ্ঘন করেছে। গাম্বিয়া আদালতের কাছে অবৈধ কার্যক্রম বন্ধ, অপরাধীদের শাস্তি ও সনদ মানার নির্দেশ চেয়েছে। মিয়ানমারের দাবি, আরসা পুলিশ চৌকিতে হামলার পর নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে। তবে আদালত এই যুক্তি মানেনি। সভাপতি ইওয়াসাওয়া রায়ে বলেন, প্রমাণ অনুযায়ী মিয়ানমার বাহিনীর হাতে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হন।
২০১৭ সালের সামরিক নিপীড়নে সাত লক্ষ ত্রিশ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে, যাদের অনেকেই এখনও কক্সবাজারের শিবিরে কষ্টে আছে। রায়ে তাদের প্রতি অপরাধের বিচার ও দায় নির্ধারণের প্রশ্ন আবার সামনে এল। আদালত নিরাপদ প্রত্যাবর্তন ও ক্ষতিপূরণের নির্দেশও দিয়েছে। বছরের পর বছর ন্যায়বিচারের অপেক্ষায় থাকা লক্ষ লক্ষ রোহিঙ্গার কাছে এই রায় কেবল আইনি জয় নয়, হারানো মর্যাদা, ভিটে ও স্বজনের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি ফেরানোর ঐতিহাসিক মুহূর্ত।









