নাসডাকে AI-ঝড়! শেয়ার বাজারে পা রেখেই ২ লক্ষ কোটি ডলারের মূল্য অ্যানথ্রপিকের

প্রথম দিনের লেনদেন শেষে Anthropic-এর শেয়ার ১৭ শতাংশ বেশি দামে বন্ধ হয়েছে।

Share:

ব্যুরো নিউজ, ২০ নভেম্বর ২০২৬: কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় এবার ঐতিহাসিক ঘটনা! শেয়ার বাজারে পা রেখেই নজির গড়ল জনপ্রিয় AI সংস্থা অ্যানথ্রপিক (Anthropic)। ১৯ নভেম্বর আমেরিকার নাসডাক স্টক এক্সচেঞ্জে আত্মপ্রকাশ করল ক্লড (Claude) AI চ্যাটবটের নির্মাতা সংস্থা। আর প্রথম দিনেই সংস্থার বাজারমূল্য পৌঁছে গেল প্রায় ২ লক্ষ কোটি ডলারে! প্রযুক্তি ও বিনিয়োগের দুনিয়ায় এই ঘটনা ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

সংস্থার IPO-র শেয়ার প্রতি দাম নির্ধারণ করা হয়েছিল ৮৩ ডলার। কিন্তু নাসডাকে লেনদেন শুরু হতেই শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ১১১.৫০ ডলারে। অর্থাৎ IPO-র দামের তুলনায় প্রায় ৩৪ শতাংশ বেশি দামে লেনদেন শুরু হয়। দিনের এক পর্যায়ে সংস্থার সম্পূর্ণ শেয়ারমূল্য প্রায় ২ লক্ষ কোটি ডলারে পৌঁছে যায়। যদিও দিনের শেষে শেয়ারের দাম কমে দাঁড়ায় ৯৭.১৭ ডলারে।

এই IPO-র মাধ্যমে প্রায় ৮১.৩১ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে অ্যানথ্রপিক। পাশাপাশি বেসরকারি বিনিয়োগের মাধ্যমে আরও ২৬ বিলিয়ন ডলার এসেছে। সব মিলিয়ে সংস্থার তহবিলে এসেছে প্রায় ১০৭ বিলিয়ন ডলার।

তবে এই বিপুল সাফল্যের মধ্যেও রয়েছে চ্যালেঞ্জ। AI প্রযুক্তির পরিকাঠামো তৈরিতে বিপুল খরচ, প্রতিযোগিতা এবং ভবিষ্যতের লাভজনকতা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ রয়েছে। ফলে অ্যানথ্রপিকের এই ঐতিহাসিক আত্মপ্রকাশের পর এবার নজর থাকবে শেয়ার বাজারে তার ভবিষ্যৎ পারফরম্যান্সের দিকে।