ব্যুরো নিউজ, ২২ নভেম্বর ২০২৬: বিয়ের কথা চলছে, কিন্তু কিছুতেই পাকা হচ্ছে না সম্বন্ধ? পাত্রপক্ষের সামনে প্রথম দেখাতেই নজর কাড়তে চান? জ্যোতিষশাস্ত্রের প্রচলিত বিশ্বাস অনুযায়ী, পাত্রীর রাশি মেনে নির্দিষ্ট রঙের পোশাক পরলে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে। কোন রাশির জাতিকার জন্য কোন রঙের শাড়ি হতে পারে শুভ, রইল তার হদিস।
১২ রাশির জন্য শুভ পোশাকের রং
মেষ: হলুদ, মেরুন অথবা নীল শাড়ি পরতে পারেন।
বৃষ: গাঢ় নীল শাড়ির সঙ্গে মেরুন পাড় শুভ বলে মনে করা হয়।
মিথুন: হলুদ শাড়ির সঙ্গে মেরুন পাড় বেছে নিতে পারেন।
কর্কট: মেরুন রঙের পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে।
সিংহ: সাদা অথবা মেরুন শাড়ি কিংবা চুড়িদার পরতে পারেন।
কন্যা: সাদা ও সবুজের মিশেলে পোশাক বেছে নিন।
তুলা: সাদা ও দুধ-আলতা রঙের পোশাক শুভ বলে মনে করা হয়।
বৃশ্চিক: মেরুন শাড়ির সঙ্গে হলুদ পাড় মানানসই।
ধনু: স্টিল রঙের শাড়ি বেছে নিতে পারেন।
মকর: সাদা শাড়ির সঙ্গে স্টিল রঙের পাড় অথবা মেরুন পোশাক পরতে পারেন।
কুম্ভ: আকাশি পাড় দেওয়া সাদা শাড়ি অথবা গাঢ় নীল পোশাক বেছে নিন।
মীন: হলুদ পোশাকের সঙ্গে মেরুন পাড় পরতে পারেন।
শুধু পোশাক নয়, দিকেরও রয়েছে গুরুত্ব!
জ্যোতিষীয় পরামর্শ অনুযায়ী, পাত্রপক্ষের সামনে বসার দিকের ক্ষেত্রেও রাশিভেদে কিছু নিয়মের উল্লেখ রয়েছে। কোথাও উত্তরমুখী, কোথাও দক্ষিণমুখী আবার কোথাও উত্তর-পূর্ব দিকে মুখ করে বসার পরামর্শ দেওয়া হয়েছে। কাঠের চেয়ার ব্যবহারের কথাও বলা হয়েছে।
তবে মনে রাখবেন, এগুলি জ্যোতিষশাস্ত্রভিত্তিক প্রচলিত বিশ্বাস। বিয়ে বা জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে পোশাকের রং নয়, পারস্পরিক বোঝাপড়া, পছন্দ ও মানসিকতার গুরুত্বই সবচেয়ে বেশি।







