ব্যুরো নিউজ, ২২ নভেম্বর ২০২৬: মুম্বইয়ের ঐতিহাসিক গেটওয়ে অফ ইন্ডিয়ায় বসেছিল তারকাদের চাঁদের হাট। ২১ নভেম্বর আয়োজিত ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’-এ বলিউডের একাধিক জনপ্রিয় অভিনেতার উপস্থিতি ঘিরে তৈরি হয় বিশেষ আকর্ষণ। শাহরুখ খান, রণবীর সিংহ, অক্ষয় কুমার, টাইগার শ্রফ থেকে শুরু করে বিক্রান্ত ম্যাসি—সকলেই নিজেদের পোশাক ও স্টাইলের মাধ্যমে নজর কাড়লেন। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল শান্তি, ঐক্য ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া। তবে তারকাদের ফ্যাশনও হয়ে উঠল আলোচনার অন্যতম বিষয়।
শাহরুখের ক্লাসিক কালো লুক: কালো ব্যান্ডগালা জ্যাকেট ও মানানসই ট্রাউজারে রাজকীয় উপস্থিতি ছিল কিং খানের। তেরঙ্গা পিন ও অ্যাম্বার রঙের চশমায় তাঁর সাজে যোগ হয়েছিল অন্য মাত্রা।
রণবীরের সংযত ফ্যাশন: বরাবরই ব্যতিক্রমী পোশাকের জন্য পরিচিত রণবীর এ দিন বেছে নিয়েছিলেন গাঢ় রঙের ব্যান্ডগালা। কমলা পকেট স্কোয়ার তাঁর সাজে এনেছিল উজ্জ্বলতা।
অক্ষয়ের অ্যাকশন অবতার: কালো পোশাক, কমলা কাপড়ের পাগড়ি এবং হাতে তলোয়ার নিয়ে একেবারে যোদ্ধার বেশে হাজির হন অক্ষয়। অন্যদিকে, লাল-সোনালি পোশাকে নজর কাড়েন টাইগার শ্রফ। কালো ভেলভেটের পোশাকে মার্জিত উপস্থিতি ছিল বিক্রান্ত ম্যাসির।
শান্তির বার্তা ছড়ানোর মঞ্চে তারকাদের এই ফ্যাশন-পারফরম্যান্সও হয়ে রইল সন্ধ্যার অন্যতম আকর্ষণ।









