ব্যুরো নিউজ, ২৯শে নভেম্বর ২০২৬ : পরীক্ষা শেষ, এবার শুরু আসল টেনশন! জওহর নবোদয় বিদ্যালয়ের ক্লাস ৬-এ ভর্তির জন্য ঠিক কত নম্বর দরকার, এই একটা প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে হাজার হাজার পড়ুয়া আর অভিভাবকের মনে।
২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য JNVST পরীক্ষা ২০২৬ সালের ২৮ নভেম্বর হয়েছে। এবার নবোদয় বিদ্যালয় সমিতি (NVS) গ্রীষ্মকালীন ও শীতকালীন উভয় বিদ্যালয়ের পরীক্ষা একসঙ্গে নিয়েছে, তাই আলাদা অপেক্ষার দরকার নেই। সমিতির প্রসপেক্টাস অনুযায়ী, ২০২৭ সালের মার্চের শেষে ফল প্রকাশ হতে পারে। ফলের আগে এখন প্রধান প্রশ্ন, সম্ভাব্য কাট-অফ কত হবে।?
অনেকেই ভাবছেন, পাশ নম্বর পেলেই বুঝি ভর্তি পাকা। কিন্তু এখানেই রয়েছে আসল টুইস্ট! NVS-এর নিয়ম অনুযায়ী, শুধু পাশ করলেই হবে না। পরীক্ষায় পাশের জন্য আলাদা আলাদা করে EVS-এ ১৪ নম্বর, অঙ্কে ৭ নম্বর এবং ভাষায় ৭ নম্বর পেতেই হবে। এই ন্যূনতম নম্বর না পেলে মেধাতালিকায় নামই উঠবে না, যতই মোট নম্বর বেশি হোক না কেন।
OBC পড়ুয়াদের ক্ষেত্রে ছবিটা একটু আলাদা। শহরে ৯১ থেকে ৯৫ এবং গ্রামে ৮৫ থেকে ৯২ নম্বর পেলে সেফ জোনে থাকা যাবে বলে মনে করা হচ্ছে। SC পড়ুয়াদের জন্য শহরে ৮৮ থেকে ৯৫, গ্রামে ৮২ থেকে ৯০ নম্বর সম্ভাব্য সেফ স্কোর। আর ST পড়ুয়াদের ক্ষেত্রে শহরে ৮৫ থেকে ৯৩ এবং গ্রামে ৭৮ থেকে ৮৯ নম্বর পেলেই আশা রাখা যায়।
তাহলে নিরাপদ স্কোর কত? ২০২২ থেকে ২০২৬ পর্যন্ত পাঁচ বছরের কাট-অফের ধারা বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা একটি সম্ভাব্য হিসাব দিচ্ছেন। এছাড়া দুটি গুরুত্বপূর্ণ নিয়মও রয়েছে, যা অনেকেরই জানা নেই। প্রতি জেলার ৭৫ শতাংশ আসন গ্রামের সরকারি বা স্বীকৃত স্কুলের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষিত, তাই গ্রামের শিক্ষার্থীরা বেশি সুবিধা পায়।







