বঙ্গে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী | তবে কী আর শীতের দেখা মিলবে না?

Today's weather of west bengal

Share:

ব্যুরো নিউজ, ২১ ফেব্রুয়ারি: দিন বদলের সাথে সাথে বঙ্গের আবহাওয়া ক্রমে নিজের চরিত্র পরিবর্তনে ব্যস্ত। বঙ্গে শীত উধাও। ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। কখনো মেঘলা আকাশ তো কখনো মেঘের মধ্যে থেকে সূর্যের সামান্য উঁকিঝুঁকি দেখতে পাওয়া যাচ্ছে। আবার কাঠফাটা রোদে এখন থেকেই জেরবার বঙ্গবাসী।

১০০ দিনের কাজের টাকা দিতে রাজ্যের টাস্ক ফোর্স গঠন

গরমের আমেজ গোটা রাজ্য জুড়ে। ঘরের ভিতরে পাখা ছাড়া যেন চলাই যাচ্ছে না। এইরকম আবহাওয়ার মধ্যেই আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ বঙ্গে বৃষ্টির দেখা না মিললেও আগামীকাল থেকে বঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আগামীকাল থেকে বঙ্গে বৃষ্টির সম্ভাবনা

গত দুদিন ধরেই দঃ বঙ্গের আকাশ সকালের দিকে মেঘলা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে রোদের জ্বালা টের পাওয়া যাচ্ছে। এইরকম আবহাওয়ার মধ্যেই ফের বৃষ্টির ইঙ্গিত দিলো আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উঃ ২৪ পরগনা, দঃ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলী, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে আগামী ২৪ ঘণ্টায় কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া জেলা। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২২ ও ২৩ তারিখ দঃ বঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Today's weather report

আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পে আদ্রতার পরিমান সর্বাধিক থাকবে ৯১ শতাংশ ও সর্বনিম্ন থাকবে ৬৩ শতাংশ।

Advertisement of Hill 2 Ocean

আজ দঃ বঙ্গের কিছু জেলা ভেজার সাথে সাথে উঃ বঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পঙ, মালদা, উঃ দিনাজপুর, ও দঃ দিনাজপুরে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইভিএম নিউজ