উচ্চমাধ্যমিক হবে সেমেস্টারে

higher-secondary-syllabus-cheange

Share:

ব্যুরো নিউজ, ৭ মার্চ: এবার থেকে সম্পূর্ণ বদলে যাচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষার পদ্ধতি। আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই চালু হবে সেমেস্টার পদ্ধতি।

আজ রাতে বন্ধ বিদ্যাসাগর সেতু 

Advertisement of Hill 2 Ocean

উচ্চমাধ্যমিকে চালু হচ্ছে সেমেস্টার। এমনটাই জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দুটি সেমেস্টার মিলিয়ে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর ওই দুই সেমেস্টারের ফলাফলেই চূড়ান্ত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল। এর পাশাপাশি একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য সেমেস্টার চালুর অনুমোদন দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্কুলশিক্ষা দফতর।

তবে কীভাবে সেই সেমেস্টার প্রথা চালু হবে, কবে কী পরীক্ষা হবে, সিলেবাস কী হবে, তা আপাতত সংসদের তরফে জানানো হয়নি। পরবর্তীতে সেই বিষয়টি বিস্তারিতভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংসদের সভাপতি।

তবে অনেক শিক্ষাবিদরা মনে করছেন, বছরে ২ বার পরীক্ষার মাধ্যমে উচ্চমাধ্যমিকের ফল চূড়ান্ত হলে তা পড়ুয়াদের জন্য সুবিধাই হবে।