অসুস্থ অভিনেতা সব্যসাচী চক্রবর্তী

Sick actor Sabyasachi Chakraborty

Share:

শর্মিলা চন্দ্র, ২০ মার্চ: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সব্যসাচী চক্রবর্তী।মঙ্গলবার রাতে বুকে ব্যথা অনুভব করায় তড়িঘড়ি তাঁকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সূত্রের খবর, বোলপুরে দেবী চৌধুরানী শ্যুটিং করছিলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। হার্টে ব্লকেজ ধরা পড়েছে তাঁর। চিকিৎসকরা পেসমেকার বসানোর পরামর্শ দিয়েছেন। আপাতত অভিনেতা স্থিতিশীল রয়েছেন বলে খবর। চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন অভিনেতা।

‘১০ জুলাই পর্যন্ত তলব নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে’ নির্দেশ সর্বোচ্চ আদালতের!

Advertisement of Hill 2 Ocean

হার্টের সমস্যা নিয়ে ভর্তি হাসপাতালে

দিন দু’য়েক আগেই তাঁকে গৌরব-ঋদ্ধিমা পুত্র ধীর-এর অন্নপ্রাশনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়। নাতির মুখেভাতে বেশ খোশমেজাজেই দেখা গিয়েছিল তাঁকে। ধীরের সঙ্গে সময় কাটাতে খুবই পছন্দ করেন দাদু, জানিয়েছিলেন গৌরব। তারপরেই শোনা গেল তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। কিছুদিন আগেই জানিয়েছিলেন, এখন অবসর সময় কাটাতে চান তিনি। আর অভিয়ন করবেন না। সব্যসাচী চক্রবর্তীর অসুস্থতার খবরে স্বাভাবিকভাবেই চিন্তিত তাঁর অনুরাগীরা। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।