গার্ডেনরিচ কাণ্ডের পুনরাবৃত্তি! ফের মধ্যরাতে ভেঙে পড়ল বিল্ডিং

The building collapsed again at midnight

Share:

ব্যুরো নিউজ, ২১ মার্চ: এ যেনও গার্ডেনরিচ কাণ্ডের পুনরাবৃত্তিই বলা চলে! কলকাতার গার্ডেনরিচে মধ্য রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল বিল্ডিং। ঠিক যেনও তাসের ঘরের মত এক মুহূর্তে ভেঙে পড়েছিল সব। আর তারপরেই মানুষের হাহাকার! সেই হাহাকার আজও যেনও মানুষের কানে বাজছে। বাঁচার জন্য আর্তনাদ এ যেনও দুঃস্বপ্ন। সেই ভয়াবহ স্মৃতি কাত্তে না কাটতেই ফের একবার সেই  দুঃস্বপ্নের পুনরাবৃত্তি!

Advertisement of Hill 2 Ocean

গ্রেফতারি এড়াতে আদালতে কাতর আর্জি অরবিন্দ কেজরীওয়ালের

দিল্লির কবীর নগরের ওয়েলকাম এলাকায় রাতের অন্ধকারে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দ্বিতল বাড়ি। রাত তখন প্রায় ২টো ১৬ মিনিট। সকলেই ঘুমের মধ্যে। আর সেই সময়েই মাথার ওপর ভেঙে পড়ল ‘ছাদ’। জানা গিয়েছে, বাড়িটি ছিল বহু পুরনো। আর মাঝ রাতে ভেঙে পড়ে ওই পুরাতন বাড়ির একাংশ। বাড়ির একাংশ ভেঙে পড়ায় চাপা পড়ে যায় বেশ কয়েকজন। জানা গিয়েছে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। এখনও চলছে উদ্ধার কাজ। আরও বেশ কয়েক জন ওই কংক্রিটের ভগ্নাংশের নীচে চাপা পড়ে রয়েছে বলে  আশঙ্কা করা হচ্ছে। এমনকি  মৃতের সংখ্যাও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌছায় পুলিশ প্রশাসন। তড়িঘড়ি শুরু করা হয় উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সঙ্কটজনক অবস্থায় রয়েছে বেশ কয়েজন। তবে কীভাবে ওই বাড়ি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখছে পুলিশ।