হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ফেলুদা, এখন শরীর কেমন অভিনেতা সব্যসাচীর?

Sick actor Sabyasachi Chakraborty

Share:

পুস্পিতা বড়াল, ২৬ মার্চ: অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর শারীরিক অসুস্থতার খবর গত সপ্তাহে ছড়িয়ে পড়তেই চিন্তার ভাঁজ দেখা দেয় টলিপাড়ার একাংশের কপালে। সূত্রের খবরে জানা গিয়েছে, শহরের একটি বেসরকারি হাসপাতালে ১৯ মার্চ রাতে অভিনেতাকে ভর্তি করানো হয় বুকে ব্যথা নিয়ে। সব্যসাচীর হার্টে ব্লকেজ ধরা পড়ে প্রাথমিক চিকিৎসায়। তাঁর শরীরে পেসমেকার বসে পরের দিন। সূত্রের খবর অনুযায়ী, অভিনেতা হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২২ মার্চ।

রাজপ্রাসাদের মত বাড়ি, দামী ব্র্যান্ডেড গাড়ি! কত কোটির মালিক বলিউড কুইন কঙ্গনা?

অভিনেতা হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২২ মার্চ

Advertisement of Hill 2 Ocean

টলিপাড়ায় হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়ালেও, পরিবারের তরফে কোনও তথ্যই প্রকাশ করা হয়নি সব্যসাচীর শারীরিক অসুস্থতা নিয়ে। আড়ালে রাখা হয়েছিল পুরো বিষয়টাই। কিন্তু হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পর্দার ‘ফেলুদা’ শুক্রবার বাড়ি ফিরেছেন। এখন অনেকটাই ভাল আছেন আগের থেকে। সব্যসাচীর পুত্রবধূ ঋদ্ধিমা ঘোষ এই প্রসঙ্গে বলেন, ‘‘বাবা এখন খুব ভাল আছেন। চিকিৎসকেরা আপাতত কয়েক দিনের জন্য ওঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।’’

শীঘ্রই লঞ্চ হতে চলেছে নতুন রঙের ভেরিয়েন্টে KTM 250 Duke! লঞ্চিং ডেট কবে?

সব্যসাচী সম্প্রতি উপস্থিত ছিলেন পুত্র গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমার সন্তান ধীরের অন্নপ্রাশনের অনুষ্ঠানে। সব কিছুর তদারকি করেন নিজে দাঁড়িয়ে থেকে। কিন্তু আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন নাতির এই অনুষ্ঠানের পর।

https://youtu.be/VgmAR90VZUQ