হাওড়া স্টেশনের ইন্টারলকিং সিস্টেমে ত্রুটি! বাতিল বহু ট্রেন

Howrah Station train movement

Share:

ব্যুরো নিউজ, ২৭ মার্চ: হাওড়া স্টেশনের ইন্টারলকিং সিস্টেমে ত্রুটির জেরে ব্যহত ট্রেন পরিষেবা। হাওড়া-কাটিহার এক্সপ্রেসের একটি খালি রেক হাওড়া স্টেশনের ছয় নম্বর প্লাটফর্ম থেকে ঝিল সাইডিং এর দিকে যাওয়ার সময় ৯০ নম্বর পয়েন্টের কাছে রেকটি লাইন থেকে বেড়িয়ে অন্য লাইনে ঢুকে পড়ে। তার জেরে হাওড়া স্টেশনের ১ থেকে ৬ নম্বর প্লাটফর্ম যাওয়ার লাইনগুলি আটকে যায়। এরফলেই ব্যহত হয় পরিষেবা।

এই সপ্তাহে টানা ৪ দিন পরিষেবা মিলবে না রুবি মেট্রো রুটে! কোন তারিখ থেকে বন্ধ থাকবে?

Advertisement of Hill 2 Ocean

জানা গিয়েছে, এই ঘটনা ঘটেছে আজ ভোর ৫টা নাগাদ। এরপরই এক থেকে ছয় নম্বর প্ল্যাটফর্মে র সব ট্রেন বালিত করতে হয়। ঘটনায় প্রায় ২২ টি লোকাল ট্রেন বাতিল করে পূর্ব রেল। ঘটনায় খুব তাড়াতাড়ি লাইন ক্লিয়ার করার কাজ শুরু করা হয়। সকাল ৭ টার মধ্যে হাওড়া-কাটিহার এক্সপ্রেসের রেকটি লাইন থেকে সরিয়ে ফেলে সারে ৭ টার মধ্যে ফের ১ থেকে ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন চলাচল শুরু করা হয়।

https://youtu.be/vO6o6EOkRAY