লকেটের গাড়ি ঘিরে বিক্ষোভ, গো-ব্যাক স্লোগান! প্রতিবাদে অবরোধ বিজেপির

BJP candidate Locket Chatterjee

Share:

ব্যুরো নিউজ, ৭ এপ্রিল: আসন্ন লোকসভা নির্বাচনে বাঁশবেড়িয়ায় হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তার গাড়ি আটকে তৃণমূলের বিক্ষোভের ঘটনার প্রতিবাদে আজ মগরা থানার জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি।

ভূপতিনগরের ঘটনার মাঝেই ফের বিস্ফোরণ বঙ্গে

Advertisement of Hill 2 Ocean

বাঁশবেড়িয়ায় কালী পুজোয় যোগ দেন লকেট চট্টোপাধ্যায়। অভিযোগ, সেখান থেকে ফেরার সময় তার গাড়ি আটকে বিক্ষোভ  দেখায় তৃণমূল। তাকে কালো পতাকা দেখিয়ে গো-ব্যাক স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ ছিল, পাঁচ বছর সাংসদ লকেট চট্টোপাধ্যায়, কিন্তু তখন তাঁকে দেখা যায়নি, এখন ভোটের সময় প্রচারে নেমে ভোট চাইতে এসেছেন। এই বিষয় গুলিকে তুলেই চলে বিক্ষোভ। তবে এই ঘটনারই তীব্র বিরোধিতা করেছে গেরুয়া শিবির।

BJP candidate Locket Chatterjee

এই ঘটনার প্রতিবাদে আজ পথে নেমে বিক্ষোভ দেখায় বিজেপি।  মগরা থানার সামনে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর পুলিশের সঙ্গে কথোপকথনের পরেই বিক্ষোভ তুলে নেয় বিজেপি।

তবে পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি বিজেপি প্রার্থী। কিন্তু এই ঘটনায় বিজেপি সমর্থক দেবাশিষ মুখোপাধ্যায় ১৭জনের নামে অভিযোগ দায়ের করেছেন মগরা থানায়। তবে এই অভিযোগের ভিত্তিতে এখনও কাউকে আটক করা হয়নি।