ফের বেলাগাম মন্তব্য দিলীপ ঘোষের

Dilip Ghosh On BJP

Share:

ব্যুরো নিউজ, ১০ এপ্রিল: নির্বাচনের আগে একের পর এক বেলাগাম মন্তব্য করছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। ইতিমধ্যে তার মন্তব্যকে কেন্দ্র করে কম জল ঘোলা হয়নি। কখনো তিনি শাসক পক্ষকে নিশানা করেছেন, কখনো আবার সরাসরি আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রীকে। যার জেরে কমিশনে নালিশও জানিয়েছে তৃণমূল। কিন্তু তারপরেও থামবার পাত্র নন দিলীপ ঘোষ। এতকিছুর পর বুধবার ফের বেফাঁস মন্তব্য করে বসলেন দিলীপ।

সিঙাড়ার মধ্যে পাওয়া গেল কনডম, গুটকা এবং পাথর! চক্ষু চড়কগাছ কমিশনের

Advertisement of Hill 2 Ocean

স্টিক নিয়ে মন্তব্য, বিতর্কে দিলীপ

বুধবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে মর্নিং ওয়াকে বেড়িয়ে চা চক্রে যোগ দেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তাঁর গাড়িতে স্টিক রয়েছে। উৎপাত হলে প্রয়োজনে বের করবেন।
তাঁর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল।

এর পাশাপাশা দিল্লিতে তৃণমূল প্রতিনিধি দলের ধরনা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘যারা কাকার বাড়ি, মেসোর বাড়ি যাচ্ছে তাঁদের মানুষের কাছে বেরনোর মুখ নেই। নির্বাচন কমিশনে গিয়ে ধরনা দিতে হচ্ছে। আমরা সকাল থেকে মানুষের সামনে আছি।’ সব মিলিয়ে দিলীপ ঘোষের একের পর এক আক্রমণাত্মক কথা ভোটের রাজনীতির উত্তাপ আরো বাড়াচ্ছে বলে মনে করছে ওয়াকিবহল মহল।