১ লা বৈশাখে বদলাতে চলেছে কোন কোন রাশির ভাগ্য? 

Poila Baishakh 2024

Share:

ব্যুরো নিউজ, ১০ এপ্রিল: নতুন বাংলা বছর নিয়ে আসবে নতুন আনন্দ, নতুন উদ্যম। এরই পাশাপাশি বদলাবে কিছু রাশির যাতক- যাতিকাদের ভাগ্য।  রাজযোগে আসতে পারে অর্থ, পদোন্নতি, প্রভাব- প্রতিপত্তিও। তেমনই এই ১ লা বৈশাখে এই তিন রাশির যাতক- যাতিকাদের ঘুরতে চলেছে সৌভাগ্যের চাকা।

2 লাখ টাকার কমে লঞ্চ হতে চলেছে Suzuki Bike, প্রকাশ্যে এল স্টাইল, পারফরম্যান্স, ডিজাইন

Advertisement of Hill 2 Ocean

১ লা বৈশাখে বদলাতে চলেছে কোন কোন রাশির ভাগ্য?

আগামী ১৪ এপ্রিল রবিবার শুরু হতে চলেছে বাংলার নতুন বছর ১৪৩১ বঙ্গাব্দ। আর এদিন থেকেই সৌভাগ্যের চাকা ঘুরতে চলেছে এই তিন রাশির।

মেষ: ১৪৩১-এর নতুন বছরে সুখ-সমৃদ্ধি আসতে চলেছে মেষরাশির জাতক জাতিকাদের জীবনে। দীর্ঘ দিনের আটকে থাকা বহু কাজ, আইনি জটিলতা থেকে নিষ্পত্তি হতে পারে। এমনকি আটকে থাকা অর্থও ফেরত পেতে পারেন। সব দিক থেকে উন্নতির যোগ রয়েছে। ব্যবসার উদ্যোগ ও চাকরিতে পদোন্নতি বা বেতন বৃদ্ধিও হতে পারে।

বৃষ : রাজযোগে এই রাশির যাতক- যাতিকাদের চাকরিতে পদোন্নতি হতে পারে। এমনকি ব্যবসার ক্ষেত্রেও মুনাফা, উন্নতি হবে বৃষরাশির জাতক জাতিকাদের। বহু উদ্বেগ কেটে যাবে। সার্বিক উন্নতি ও সৌভাগ্য বজায় থাকবে।

মকর : এই পয়লা বৈশাখে মকররাশির জাতক জাতিকাদের জীবনে নতুন আনন্দ, নতুন উদ্যম ও নয়া সুযোগ আসবে। প্রচুর অর্থ যোগও রয়েছে এই রাশির। ব্যবসার ক্ষেত্রে উদ্যোগ নিলে তা সফল হবে। চাকরিতেও নয়া সুযোগ ও পদন্নতির যোগ রয়েছে। পারিবারিক ও সাংসারিক জীবনেও সুখের পরিবেশ বজায় থাকবে মকররাশির জাতক জাতিকাদের ।