ব্যুরো নিউজ, ১১ এপ্রিল:
কুম্ভ:
কুম্ভ রাশির জাতকদের উপর আজ দেবী দুর্গার আশীর্বাদ থাকবে। আগের থেকে অনেকটাই ভালো থাকবে আজ আপনার শরীর স্বাস্থ্য। নানা সূত্র থেকে বেশ কিছু অতিরিক্ত টাকা রোজগারের সুযোগ পাবেন কুম্ভ রাশির জাতকরা। যে কাজে হাত দেবেন, তাতেই সাফল্য লাভ করবেন। কোনও সুখবর পেতে পারেন সৌভাগ্য যোগের প্রভাবে।
১ লা বৈশাখে বদলাতে চলেছে কোন কোন রাশির ভাগ্য?
মকর :
মকর রাশির জাতকরা শ্রীবিষ্ণুর কৃপায় ভালো দিন কাটাতে পারবেন। জীবনের যা কিছু সমস্যা, সেই সব কিছুর সমাধান খুঁজে পাবেন আপনি। নিজের কেরিয়ারকে আরও মজবুত করার জন্য কোনও উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করতে পারেন। আর্থিক বিষয়েও লাভবান হওয়ার যোগ আছে। উপার্জন বাড়ায় নিজের সঞ্চয় বেশ খানিকটা বাড়িয়ে নিতে পারবেন মকর রাশির জাতকরা।
লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম, পয়লা বৈশাখে দাম বাড়বে আকাশ ছোঁয়া!
বৃশ্চিক :
আয়ুষ্মান যোগের শুভ প্রভাবে আর্থিক ভাবে উন্নতি করতে পারেন বৃশ্চিক রাশির জাতকরা। আপনার ব্যক্তিত্বের উন্নতি ঘটবে এবং অনেকেই আপনার প্রতি আকর্ষণ বোধ করবেন। কোনও আইনি ঝামেলা থাকলে আজ তা থেকে মুক্তি পেতে পারেন। বৃশ্চিক রাশির জাতকরা কোনও প্রভাবশালী ব্যক্তির সংস্পর্শে এসে লাভবান হবেন। আরও মধুর হবে প্রেম জীবন।
সিংহ :
সিংহ রাশির জাতকদের জন্য প্রীতি যোগের প্রভাবে আজকের দিনটি সুখকর হবে। মত্স্য জয়ন্তীতে বিষ্ণুর আশীর্বাদে আপনি পরিবারের সঙ্গে বেড়াতে যেতে পারেন। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে কাল কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। পেশাগত জীবনে কাল সিংহ রাশির জাতকরা আত্মবিশ্বাস ও দৃঢ়তার সঙ্গে কাজ করবেন। আপনার সামাজিক কাজে আগ্রহ বাড়বে। কোনও ধর্মীয় অনুষ্ঠান হতে পারে বাড়িতে।
https://youtu.be/Uoi8JFDyi4A?si=uIbo75Iob6kzkaWs
মিথুন :
মিথুন রাশির জাতকদের জন্য আজকের দিনটি উন্নতিতে ভরা হবে। আপনি নিজের যে কোনও লক্ষ্য অর্জন করতে পারবেন দেবী চন্দ্রঘণ্টার আশীর্বাদে। বাড়িতে মায়ের সঙ্গে কোনও বিষয়ে মতানৈক্য চললে আজ তা মিটমাট হয়ে যেতে পারে। সংসারের উপর থেকে অশান্তির কালো মেঘ কেটে যাবে, ফলে মিথুন রাশির জাতকরা ফেলবেন স্বস্তির নিশ্বাস।








