ঈদের সকালে মর্মান্তিক দুর্ঘটনার কবলে স্কুল বাস ! স্কুল যেতে গিয়ে প্রান গেল ৬ শিশুর

Haryana School Bus Accident update

Share:

ব্যুরো নিউজ, ১১ এপ্রিল: ঈদের সকালে মর্মান্তিক দুর্ঘটনার কবলে স্কুল বাস ! স্কুল যেতে গিয়ে প্রান গেল ৬ টি নিষ্পাপ শিশুর।

ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

আজ খুশির ঈদ। তবে, স্কুলে নেই ছুটি। তাই রোজকার মত এদিনও ঘুম থেকে উঠে সকাল সকাল স্কুল যাওয়ার জন্য তৈরি কচিকাচারা। সময় মত আসবে বাস। আর তাতে করেই স্কুল। কিন্তু তেমনটা আর হল কোই? 

Advertisement of Hill 2 Ocean

দুর্ঘটনার কবলে স্কুল বাস। আর  তাতেই প্রান হারাল ৬ পড়ুয়া। আজ সাতসকালে হরিয়ানার নারনাউলে পথ দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, কানিনার উনহানি গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সজোরে ধাক্কা মারে একটি গাছে। সঙ্গে সঙ্গেই উল্টে যায় বাসটি। ঘটনায়  মৃত্যু হয় ৬ পড়ুয়ার। আহত আরও ১২ জন পডুয়া। তবে দুর্ঘটনার পর এও সামনে এসেছে যে, ফিটনেস সার্টিফিকেট ছিলনা বাসটির। তার পরেই চালানো হচ্ছিল ওই বাস। 
https://youtu.be/6PRI_2GLCBk
এমনকি মদ্যপ অবস্থায় ছিলেন গাড়ির চালক। নেশার ঘোরেই তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর তার জেরেই এই দুর্ঘটনা। জানা গিয়েছে, এটি জিএল পাবলিক স্কুলের বাস। বিগত ৬ বছর ধরে ওই বাসের ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ ফুরিয়ে গিয়েছে।  কিন্তুই তার পরেও দিব্যি চালানো হচ্ছে ওই বাসটি।