ভোটের মুখে সন্দেশখালি নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের!

Municipal Recruitment Scam

Share:

ব্যুরো নিউজ, ১৭ মে: বছরের শুরু থেকেই সন্দেশখালি নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। দফায় দফায় বিক্ষোভ সাধারণ মানুষের। কার্যত দেওয়ালে পীঠ ঠেকে গিয়েছিল। তাই সামনে শাসক দলের গড়া প্রাচীর ভেঙে রণমূর্তি নিয়েছে সেখানকার মহিলারা। যতই দিন এগোচ্ছে ততই যেনও জটিল থেকে জটিলতর হচ্ছে সেখানকার পরিস্থিতি। এত দিন সেখানে শাসকদলের প্রভাবশালীদের দাপট তো ছিলই এবার পুলিশি ধরপাকড়ের বিরুদ্ধে পথে মহিলারা। এমনকি রাত জেগে মহিলারাই পাহারা দিচ্ছে গ্রাম। এই অবস্থায় সন্দেশখালিতে ক্যাম্প করে সমস্যার সমাধানে সিবিআই।

৩ লক্ষের জমি স্ত্রীকে পাইয়ে দিয়েছেন জলের দামে! প্রাক্তন চেয়ারম্যান দেবাশীসের বিরুদ্ধে মামলায় প্রধান বিচারপতির কড়া নির্দেশ

সন্দেশখালিতেই এবার ক্যাম্প করছে সিবিআই। হাইকোর্টের নির্দেশে সন্দেশখালির মানুষের জমি দখল সংক্রান্ত অভিযোগ নেওয়ার জন্য এবার ‘অন দ্যা স্পট’ সিবিআই। জানা গিয়েছে, আজ থেকেই সন্দেশখালিতে ক্যাম্প করবে সিবিআই। সিবিআই ক্যাম্পে নিরাপত্তার জন্য ২ প্ল্যাটুন সিআরপিএফ মোতায়েন থাকবে।

BJP Helpline

https://youtu.be/dlc7Wu1OxL4