প্রধানমন্ত্রীর হৃদয়ে স্থান পেল নীরজ চোপড়ার মায়ের হাতের তৈরি চুরমা

neeraaj-chopra-mother-gift-modi

Share:

ব্যুরো নিউজ,৩ অক্টোবর:ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ভারতীয় জ্যাভলিন নিক্ষেপকারী নীরজ চোপড়ার মায়ের হাতে তৈরি চুরমা পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। নীরজের মা, সরোজ দেবী, এই বিশেষ উপহার প্রধানমন্ত্রীকে পাঠিয়েছেন।চুরমা  প্রধানমন্ত্রীকে তার মায়ের স্মৃতিতে ভাসিয়ে দেয়। নীরজের সঙ্গে প্রধানমন্ত্রীর দেখা হওয়ার পর তিনি সরোজ দেবীর উদ্দেশ্যে একটি চিঠি লেখেন।

মহারাষ্ট্রে শিরডি সাঁইবাবাকে অপমান

মায়ের কথা মনে করিয়ে দেয়

চিঠিতে মোদী বলেন, “শ্রদ্ধেয় সরোজ দেবী, আমি আশা করি আপনি ভালো আছেন। গতকাল জ্যামাইকার প্রধানমন্ত্রীর সঙ্গে ডিনারে ছিলাম, সেখানেই নীরজের সঙ্গে দেখা হল। তিনি আমাকে আপনার হাতে তৈরি চুরমা দিয়েছিলেন। এটি খেয়ে আমি সত্যিই আবেগী হয়ে পড়লাম। নীরজ প্রায়ই আপনার তৈরি চুরমার কথা বলেন।”তিনি আরও যোগ করেন, “আপনার এই উপহার আমাকে আমার মায়ের কথা মনে করিয়ে দেয়। এটি আমার জন্য সৌভাগ্যের বিষয় যে নবরাত্রির সময়ে আমি এই চুরমা পেয়েছি। আমি নবরাত্রির পুরো ৯ দিন উপবাস করি এবং আপনার এই চুরমা আমার উপবাসের সময়ের একটি বিশেষ খাদ্য হয়ে উঠেছে।”

দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টিপাত, জেলায়-জেলায় সতর্কতা জারি

নরেন্দ্র মোদী আশা প্রকাশ করেন, যে নীরজ চোপড়ার মতো তার মায়ের তৈরি সুস্বাদু খাবার খেয়ে নীরজ দেশের জন্য পদক জিতেছেন, তেমনিভাবে এই চুরমা তাকে জাতির সেবা করার জন্য শক্তি যোগাবে।প্রসঙ্গত নীরজ চোপড়া প্যারিস অলিম্পিক্স ২০২৪-এ রুপোর পদক জিতেছিলেন এবং ডায়মন্ড লিগে ২০২৪ সালে দ্বিতীয় স্থান পেয়েছিলেন।