লরেন্স বিষ্ণুর তুতো ভাইয়ের দাবি সলমান খানকে ক্ষমা চাইতে হবে কৃষ্ণসার হত্যার জন্য

সালমান খানকে ক্ষমা চাইতে হবে

Share:

ব্যুরো নিউজ,২৪ অক্টোবর:সম্প্রতি লরেন্স বিষ্ণুর তুতো ভাই সরাসরি জেলবন্দি লরেন্সের পাশে দাঁড়ালেন।তিনি একটি সাক্ষাৎকারে দাবি করলেন, ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ হত্যার জন্য সলমান খানকে ক্ষমা চাইতে হবে। এই ঘটনায় সলমান খানকে যেভাবে দোষী সাব্যস্ত করা হয়েছে, তা নিয়ে বিতর্কের সূচনা হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর আগমনে চাকরি হারানোর আশঙ্কা 

কি পদক্ষেপ নেবেন?

সলমানের বাবা সেলিম খান বলেন, ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই। তার মতে, সলমান কোন কৃষ্ণসার হরিণ হত্যা করেননি। তবে, ২৬ বছর আগে ঘটে যাওয়া এই ঘটনায় সলমান খানকে কয়েকদিন জেলে থাকতে হয়েছিল, এবং পরে জামিনে মুক্তি পান তিনি।কিন্তু তার পরেও  সলমান বারবার বিষ্ণোই গ্যাংয়ের হুমকির মুখে পড়ছেন। চলতি বছরে, সলমানের বাড়ির সামনে কিছু দুষ্কৃতী গুলি চালায়। সেই  হামলার দায় স্বিকার করে বিষ্ণোই গ্যাং।

সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলের নার্কো পরীক্ষার অসম্মতিঃ আইনি লড়াইয়ে নতুন চ্যালেঞ্জ

বিষ্ণোই সম্প্রদায়ের কাছে কৃষ্ণসার হরিণ পবিত্র একটি প্রাণী। তাই কৃষ্ণসার হরিণ হত্যার ঘটনা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয় বিদারক ঘটনা। গত বছর লরেন্স বিষ্ণু দাবি করেছিলেন, সলমানকে রাজস্থা্নে গিয়ে কৃষ্ণসার মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে।এখন প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে সলমান খান কি পদক্ষেপ নেবেন?

https://www.youtube.com/live/B4x4CY_R5L8?si=bgw3auG5ZRAupQQo